মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইসলাম গ্রহণ করে পাকিস্তানি যুবককে বিয়ে, নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে ভারতীয় তরুণীকে

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৬, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও পাকিস্তানে অবস্থান করছিলেন এক ভারতীয় নারী। এক পাকিস্তানি পুরুষকে বিয়েও করেছিলেন। শিখ ধর্মের ওই নারী বিয়ের আগে হন ধর্মান্তরিত। কিন্তু ভিসার মেয়াদ না থাকায় পাকিস্তানি রেঞ্জার্স (প্যারামিলিটারি বাহিনী) সেই ভারতীয় নারীকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতিস্বরূপ ওয়াঘা সীমান্তে নিয়ে গেছে। সূত্রের বরাতে সোমবার (৫ জানুয়ারি) এমনটাই জানা যায়।

সরবজিৎ কৌর নামে পরিচিত ৪৮ বছর বয়সী ওই শিখ নারী গত বছরের ৪ নভেম্বর গুরু নানকের ৫৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ১০ দিনের ধর্মীয় উৎসবে অংশ নিতে পাকিস্তানে গিয়েছিলেন। ওই নারীর ভিসার মেয়াদ গত ১৩ নভেম্বর পর্যন্ত থাকলেও মেয়াদ শেষ হওয়ার পরও তিনি পাকিস্তানে থেকে যান।

পাকিস্তানে অবস্থানকালে কৌর শেখুপুরার বাসিন্দা নাসির হুসেনকে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন নূর ফাতিমা। স্থানীয় আদালতে দেওয়া বিবৃতিতে কৌর জানান, তিনি কোনোপ্রকার চাপ ছাড়াই নিজের ইচ্ছায় ধর্মান্তরিত হয়ে নাসিরকে বিয়ে করেছেন তিনি এবং স্বামীর সঙ্গেই থাকতে চান।

নিকাহনামা অনুযায়ী, ২০২৫ সালের ৫ নভেম্বর ১০,০০০ রুপি মোহরানাতে তাদের বিবাহ সম্পন্ন হয়, যা ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে। সূত্রের বরাতে জানা যায়, ২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌর ও হুসেনের পরিচয় হয় এবং কয়েক বছর ধরে তাদের বন্ধুত্ব গভীর হয়।

জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কৌরের আইনজীবী অ্যাডভোকেট আহমেদ হাসান পাশা বলেন, তার মক্কেলকে নিজের ইচ্ছায় ভারতে ফেরত পাঠানো হচ্ছে। তিনি জানান, ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী কৌর বর্তমানে পাকিস্তানে আইনত থাকতে পারবেন না। তবে ভারতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তিনি স্বামী/স্ত্রীর ভিসায় পাকিস্তানে ফিরে এসে স্থায়ীভাবে বসবাসের আবেদন করবেন।

পাকিস্তানি রেঞ্জার্স সূত্রের বরাত দিয়ে জানানো হয়, মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে ভারতে ফিরে না আসায় ওয়াঘা সীমান্ত দিয়ে কৌরকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

রাজশাহীতে ব্ল্যাক ফ্রাইডের উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃণমূল বিএনপির প্রার্থী, ছাড়লেন দলও

রাজশাহীতে রিকশাচালকের সততায় হারানো মোবাইল, টাকা ও ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

রাজশাহীতে ফের বেড়েছে পদ্মার পানি, বিপাকে ১৫টি চরের মানুষ

মোংলা বন্দরে মেট্রোরেলের দ্বাদশ চালানের কোচ-ইঞ্জিন

দুর্গাপুরে কলেজ সংঘর্ষ: অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ইমরানকে খাঁনকে পুলিশের হাতে তুলে দিল পাক রেঞ্জার্স

প্রগতি স্মরণীর রাস্তায় বেষ্টনীর কাজ করছে জামায়াতে ইসলামী

মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি’—রাজশাহীতে সংবাদ সম্মেলনে অভিযোগ