Saturday , 7 December 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

স্বৈরাচার আ’লীগ যেনো আর ফিরে আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা

প্রতিবেদক
sonynews
December 7, 2024 2:47 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের গত দেড় দশকের শাসনামলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারেনি। গণমাধ্যমের স্বাধীনতা বলতে কিছুই ছিল না। দেশের লাখ লাখ বিলিয়ন টাকা বিদেশে পাচার করা হয়েছে। কারো ভোটাধিকার ছিল না। রাজনৈতিক দলগুলোর ওপর চালানো হয়েছে অমানবিক জুলুম-নির্যাতন। তাই ফ্যাসিবাদী স্বৈরাচার আ’লীগ যেনো আর কখনো ফিরে আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

গতকাল শনিবার (৭ ডিসেম্বর-২০২৪) দুপুরে নগরীর একটি অভিজাত রেস্টুরেণ্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সহসভাপতি মো: সোলাইমান, যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম বিশাল, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লিটন, নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান রানা, রায়হান ইসলাম রনি ও রাশেদ রাজন, দৈনিক রাজবার্তার নির্বাহী সম্পাদক বজলুর রহমান, দৈনিক নতুন প্রভাতের সিনিয়র রিপোর্টার হাবিব আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এর আগে রাজশাহী মহানগর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের রিপোর্ট পেশ করা হয়। পরে আলোচনা পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে উভয় রিপোর্টই অনুমোদন করা হয়। এতে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল, সহসভাপতি মো: সোলাইমান, যুগ্ম সম্পাদক মঈন উদ্দিনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রুয়েট ও স্কয়ার হাসপাতালের মধ্যে চুক্তি: উন্নত স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা

লন্ডন থেকে রওনা হচ্ছেন জোবাইদা রহমান, ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে ‘বিলম্ব হবে’

বাঘায় হোন্ডা মেগা সার্ভিস ক্যাম্প ও ফ্রি মেডিকেল চেকআপের আয়োজন

বারনই নদী পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

এনবিআর চেয়ারম্যানের সঙ্গে রাসিক মেয়রের সাক্ষাৎ ও মতবিনিময়

নির্বাচনে কারচুপির অভিযোগ: পদত্যাগ না করার ঘোষণা মমতার

মহানগরীতে সিসি ক্যামেরায় ধরা পড়লো তিন ছিনতাইকারী

বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি, নিরাপত্তা জোরদার

এমপির বাড়িতে টাকার সিন্দুক, দুদকে আইনজীবীর অভিযোগ

শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা