বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি, নিরাপত্তা জোরদার

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ৪, ২০২৪ ৯:৫৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: বিশ্বের সাত আশ্চর্যের অন্যতম তাজমহল। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আগ্রায় অবস্থিত এই ঐতিহাসিক স্থান ঘিরে হঠাৎ বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। উত্তরপ্রদেশ পর্যটন দপ্তরের ই-মেইলে কে বা কারা বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।

হুমকি সম্বলিত ই-মেইল পাওয়ার পরপরই তাজমহল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই মধ্যে সেখানে বম্ব স্কোয়াডও পৌঁছেছে।

পরে অবশ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সেখানে বিপজ্জনক কিছু মেলেনি। শুধু আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই ওই ইমেল পাঠানো হয়েছিল বলে ধারণা করছে তারা।

পুলিশের এসিপি সৈয়দ আরিব আহমেদ জানান, উত্তরপ্রদেশ পর্যটন দপ্তরের অফিসিয়াল ই-মেইলে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি চিঠি আসে। এরপরেই পর্যটকদের সরিয়ে ফেলা হয় নিরাপদ চত্বরে। ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড। পুলিশ কুকুর দিয়ে বোমা খোঁজা হয় তন্নতন্ন করে। যদিও বিপজ্জনক কোনও বস্তু মেলেনি।

উত্তরপ্রদেশ পর্যটন দপ্তরের ডেপুটি ডিরেক্টর দীপ্তি ভাতসা জনান, হুমকি সম্বলিত ই-মেইলটি পাওয়ামাত্র সেটিকে আগ্রা পুলিশের কাছে ফরোয়ার্ড করা হয়েছিল।

উল্লেখ্য, দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র আগ্রার তাজমহল। প্রতি বছর প্রায় ৭০ লাখ পর্যটক মমতাজ মহলের এই স্মৃতিসৌধ দেখতে আসেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ধর্মান্তরিত হয়ে প্রেমিককে বিয়ে রাজশাহী কলেজ ছাত্রীর

মাত্র ৯ বছরে ম্যাট্রিক, ২১ পেরোতেই PHD! ২৩ বছর বয়সে IIT’তে কাজ পেয়েও এখন তিনি কর্মহীন

সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালনা

৬ দফায় কত বাড়ল স্বর্ণের দাম?

The Most Beautiful River Cities

ক্লান্ত হয়ে ১৫ মিনিট পর ইদুর ডুবে যায়, এর পর কি হলো দেখুন

দুর্গাপুরে সন্ধ্যার পরে সার প্রয়োগের ফলে বেগুনের ক্ষেত নষ্ট, কপালে হাত কৃষকের

তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম নিয়ে যা জানালেন দীঘি

মহিব্বুরকে ‘রাতের ভোটের এমপি’ বলায় পদ হারাতে বসেছেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুব

জনস্বাস্থ্য প্রকৌশলের কার্যাদেশের ৫ মাস পার, শুরু হয়নি কোনো কাজ