মঙ্গলবার , ২২ জুলাই ২০২৫ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুত্রহারা মায়ের আহাজারি, ভাই হারানো বোনের কান্না—তৌকিরের জানাজায় শোকাবহ রাজশাহী

প্রতিবেদক
sonynews
জুলাই ২২, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জানাজার নামাজ রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় জানাজা শেষে তাকে নগরীর সপুরা গোরস্থানে দাফন করা হয়।

উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় তৌকিরসহ অন্যান্য সদস্যদের মৃত্যুর খবরে রাজশাহীজুড়ে শোকের ছায়া নেমে আসে। জানাজায় অংশ নিতে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা অঝোরে কাঁদেন। তারা বলেন, “তৌকিরকে কয়েকবার দেখা হয়েছে। সে খুবই ভদ্র, বিনয়ী ছেলে ছিল। গত ঈদেও রাজশাহী এসেছিল। এত অল্প বয়সে জীবন চলে গেল! আমরা আল্লাহর কাছে তার জন্য জান্নাতের দোয়া করি এবং সরকারের কাছে দাবি জানাই যেন তার পরিবারের যথাযথ খেয়াল রাখা হয়।”

জানাজার সময় স্টেডিয়ামের ভেতরে পরিবারের সদস্যরা তাকে শেষবারের মতো দেখার সুযোগ পান। এরপর র‌্যাব-৫ এর একটি গাড়িতে করে স্বজনদের বাসায় নিয়ে যাওয়া হয়।

এসময় তৌকিরের মা সালেহা খাতুন পুত্রশোকে ভেঙে পড়েন। আহাজারি করে ছেলেকে উদ্দেশ করে বলেন, “আব্বা, তুমি কোথায় গেলে? তুমি শহীদ হয়েছ, আব্বা!” ছোট বোন বৃষ্টি খাতুনও কান্নায় ভেঙে পড়েন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, “ও ভাইয়া, তুই সকালে একবার ফোন করতে পারলি না? একটু কথা বললি না কেন?”

জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন তৌকিরের বাবা তহুরুল ইসলাম। তিনি বলেন, “আমার ছেলে খুব ভদ্র ও নম্র ছিল। তার আচার-আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন।” এ কথা বলার সময় তিনিও আবেগে ভেঙে পড়েন।

জানা গেছে, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট উপজেলায়। তবে রাজশাহী নগরীর উপশহর এলাকায় তারা বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। নগরীর সপুরা ছয়ঘাটি মোড়ে তাদের নিজস্ব বাসার নির্মাণকাজ চলমান রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
তিন পাত্তি গোল্ড: ভারতে গেছে ২০০ কোটি টাকা

তিন পাত্তি গোল্ড: ভারতে গেছে ২০০ কোটি টাকা

রাজশাহী বাস টার্মিনালে উত্তেজনা: শ্রমিক বিক্ষোভে মারধরের শিকার নেতা পাখি, অবৈধ কমিটি বাতিলের দাবি

স্বামী-স্ত্রী গ্রেফতার রাজশাহীতে এমপির ভাতিজা পরিচয়ে চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাত

ফ্রিজে লেবুর টুকরা রাখার উপকারিতা জানেন?

ওসমান হাদি হত্যা: সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার

প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও রাজশাহীতে আমনে বাম্পার ফলন

সারদা পুলিশ একাডেমি থেকে এসপি তানভীর গ্রেফতার

অমিতাভের ২৮০০ কোটি টাকার সম্পত্তির ভাগাভাগি শুরু! অভিষেক-শ্বেতার মধ্যে কার ভাগে কতটা?

৪ দফা দাবিতে বিএমডিএ কার্যালয় ঘেরাও, ২৪ ঘণ্টার আলটিমেটাম

The purpose of lorem ipsum is to create a natural looking.