বুধবার , ২৬ অক্টোবর ২০২২ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বোনকে বাজে মন্তব্য করায় বন্ধুকে জবাই করে হত্যা

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২৬, ২০২২ ১১:০৬ পূর্বাহ্ণ
বোনকে বাজে মন্তব্য করায় বন্ধুকে জবাই করে হত্যা

অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জের কুলিয়ারচরে শরীফ মিয়া (২৮) নামের এক ব্যাটারিচালিত বিভাটেক চালক হত্যার ঘটনায় রহস্য উন্মোচন ও ঘটনায় জড়িত তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের নবী মিয়ার ছেলে নিলয় মিয়া ওরফে বাবু (১৯), ভৈরব পৌর শহরস্থ চন্ডিবের এলাকার সিরাজ মিয়ার ছেলে বাদল মিয়া ওরফে ইব্রাহিম (২০) ও উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের শ্রীমতিচর গ্রামের আসাদ মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৩)।

গ্রেফতারের পর মঙ্গলবার কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্তের আদালতে তিন বন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাতে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড় ছয়সূতী, মাটিকাটা (শান্তি নগর) এলাকা থেকে শরীফের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শরীফ ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকার মৃত মুক্তার হোসেনের ছেলে। ঘটনার পরদিন কুলিয়ারচর থানায় শরীফের ভাই শিপন মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এরপর র‌্যাব-২–এর সহায়তায় গত রোববার রাতে রাজধানীর টিকাটুলি এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আসামিদের বরাতে ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনা সম্পর্কে জানান, হত্যাকাণ্ডের শিকার শরীফ ও আসামিরা একে অপরের বন্ধু ছিলো। ১৪ অক্টোবর সন্ধ্যায় তাঁরা কুলিয়ারচরে বেড়াতে আসেলে একপর্যায়ে নিলয়ের বোনকে নিয়ে বাজে মন্তব্য করেন শরীফ। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে নিলয়ের পক্ষ নিয়ে হৃদয় সঙ্গে থাকা চাকু নিয়ে শরীফকে ছুরিকাঘাত করে। হৃদয় সম্পর্কে নিলয়ের ভগ্নিপতি হন। ছুরিকাঘাত করার পর শরীফ মাটিতে লুটিয়ে পড়লে, নিলয় ও হৃদয় শরীফকে চেপে ধরেন এবং বাদল চাকু দিয়ে শরিফের গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন।

তিনি বলেন, হত্যায় ব্যবহৃত চাকু এবং হত্যার পর নিয়ে যাওয়া শরীফের মুঠোফোন উদ্ধার করা হয়েছে । একই সঙ্গে ঘটনাস্থল থেকে পাওয়া যায় নিলয়ের পায়ের জুতা।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী জেনারেল হাসপাতালে ১০ কোটি টাকা আত্মসাৎ: ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে শেয়ারহোল্ডারদের বিস্ফোরক অভিযোগ

রাসিক মেয়রের সাথে অনলাইন সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পুলিশের স্বজনরাও অননুমোদিত স্টিকার ব্যবহার করছেন: ডিএমপি

চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে বিএমডিএ চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান আর নেই

রাজশাহীতে হেলমেট ছাড়া মিলবে না তেল

শিল্পকলায় নাটক দেখবে জয়ার ‘বিউটি সার্কাস’ টিম

এবার আরেকজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

এবার আরেকজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বদলি-পদায়নে ডিও লেটার দেওয়া বিধিমালা অনুযায়ী অপরাধ: জনপ্রশাসন মন্ত্রণালয়