বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ কানুনগো নিশিথ কুমার সরকার

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২৭, ২০২৫ ১২:১৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বোয়ালিয়া থানা ভূমি অফিসের কানুনগো নিশিথ কুমার সরকার রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ কানুনগো নির্বাচিত হয়েছেন। ২০২৪-২৫ অর্থবছরে অটোমেটেড ভূমিসেবা ব্যবস্থাপনা ও নাগরিক সেবা প্রদান কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে তাকে এবার শ্রেষ্ঠ কানুনগো হিসেবে স্বীকৃতি দিয়েছে ভূমি মন্ত্রণালয়। গত সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবনে আয়োজিত অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে তাকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

অনুষ্ঠানে সারাদেশে নামজারি সিস্টেমের অটোমেটেড ভার্সন ২.১ উদ্বোধন এবং ভূমিসেবা মোবাইল অ্যাপের আপডেট সংস্করণ উন্মোচন করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মকৃতিভিত্তিক পুরস্কার দেওয়া হয়। জনবান্ধব অটোমেটেড ভূমিসেবার উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ ও কর্মকর্তাদের পারফরম্যান্স মূল্যায়নের অংশ হিসেবেই বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কানুনগো নির্বাচন করা হয়।

জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান বলেন, ডিজিটাল ভূমিসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই বিভাগের শ্রেষ্ঠ কানুনগো হিসেবে নিশিথ কুমার সরকারের অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ। ভূমি প্রশাসনের অভ্যন্তরে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা বিস্তারে যে কর্মকর্তা ও কর্মচারীরা নিরলসভাবে কাজ করছেন, নিশিথ কুমার সরকার তাঁদেরই একজন।

তিনি আরও জানান, দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে নিশিথ কুমার সরকার সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে ভূমি প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। খাস কৃষি ও অকৃষি জমি উদ্ধার, ভূমিহীনদের মাঝে জমি বন্দোবস্ত, গুচ্ছগ্রাম ও আশ্রয়ণ প্রকল্পে গৃহ বরাদ্দ কার্যক্রমে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। ভূমি উন্নয়ন কর আদায়, জলমহাল ইজারা ও লিজমানি আদায়সহ রাজস্ব খাতে ধারাবাহিক সাফল্যও রয়েছে তার।

এ বিষয়ে বোয়ালিয়া থানা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন জানান, নাগরিকদের ভূমিজনিত সমস্যার সমাধানে তিনি সবসময় দায়িত্বশীল ও সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করেন। সরকারি স্বার্থ সুরক্ষা, জনসেবা ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা ব্যবস্থার উন্নয়নে তার আন্তরিক ভূমিকা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের কর্মকৃতিকে সম্মান জানানো ভবিষ্যতে জনবান্ধব সেবা আরও দ্রুত ও কার্যকরভাবে সম্প্রসারণে সহায়তা করবে। বিভাগের মধ্যে শ্রেষ্ঠ কানুনগো হিসেবে নিশিথ কুমার সরকারের এই অর্জন ভূমি প্রশাসনের জন্য একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গণভবনে টিউলিপের প্রচারপত্র, গয়না, সোনার প্রলেপযুক্ত কলমের মোড়কের সন্ধান

বাস টার্মিনালে জুয়ার বোর্ডে র‍্যাবের অভিযান, ২২ জুয়ারি গ্রেফতার

কুমারপাড়ায় আ.লীগ কার্যালয়ের জায়গা ‘অর্পিত সম্পত্তি’ ঘোষণা

মধ্যরাতে বাইকে দুই তরুণের মাঝে কে এই অচেতন তরুণী, যা জানা গেল

নোবিপ্রবিতে ‘আন্তর্জাতিক মেশিন ইন্টেলিজেন্স কনফারেন্সের’ উদ্বোধন

পরিবেশ বিপর্যয়ের পথে রাজশাহী: প্রাণ-আরএফএল কর্তন করলো শত শত গাছ, ভরাট হলো পুকুর”

প্রধানমন্ত্রীর জন্মদিনে রাসিকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রধানমন্ত্রীর জন্মদিনে রাসিকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজশাহীতে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ফরাসি ফুটবলে স্বর্ণযুগ শুরু হয়েছিল যার হাতে

রাজশাহীতে ধান কাটতে গিয়ে সাপের কামড়ে শ্রমিকের মৃত্যু