মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে মাংসের ভেতর লুকানো ২ বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহীর বাঘা উপজেলায় চাঞ্চল্যকর ঘটনায় বাজার সদাইয়ের ভেতরে কাঁচা মাংসের আড়ালে লুকানো দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চকছাতারিয়া এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত যুবক হলো কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার উত্তর খারিজা থাক চিলমারী গ্রামের মৃত মামুন মন্ডলের ছেলে মোঃ নয়ন আহম্মেদ (২৫)।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল আলম মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পাকুরিয়া ঘাট থেকে ভ্যানযোগে অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে একজন ব্যক্তি বাঘা বাজারের দিকে যাচ্ছে। খবর পেয়ে বাঘা থানার একটি টিম অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে নয়ন আহম্মেদ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা সাদা বাজারের ব্যাগ তল্লাশি করে আটা, রসুন ও সরিষার তেলের সঙ্গে রাখা কাঁচা মাংসের ভেতর থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নয়নের সহযোগী একই এলাকার মোঃ কালু নামের এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, আটককৃত নয়ন আহম্মেদ ও পলাতক সহযোগীর বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৬ হাজার চারা রোপণ করবে আওয়ামী লীগ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৬ হাজার চারা রোপণ করবে আওয়ামী লীগ

সরকার পদত্যাগ না করলে দেশ সংঘাতের দিকে যাবে : বিএনপি

মাছ, মাংস খাওয়া ছাড়লেও শরীরে প্রোটিনের ঘাটতি হবে না, যদি খান ৫ ফল

বিএনপি নির্বাচনে না থাকায় আফসোস করি: ওবায়দুল কাদের

দেশীয় মাছ ও শামুক সংরক্ষণের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আন্দোলনে আহত শামীমকে ঘর উপহার দিল সেনাবাহিনী

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

মোহনপুরে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: এক পরিবারের ৭–৮ জন গুরুতর আহত

রাজশাহীর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩, আহত ৫

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯