শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সেই নেতা আটক

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৩, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই নেতা মাহাদী হাসানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। থানায় গিয়ে ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা জ্বালাই দিয়েছিলাম’ বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়। মাহদী হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক।

জানা যায়, শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানা থেকে সাবেক এক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে গিয়ে ওসির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে এই হুমকি দেন মাহাদী হাসান। এই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

৪৬ সেকেন্ডের ভিডিওর একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে। আমরা আমরাই গভমেন্টকে ফর্ম করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক। আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন, আবার আপনি আমাদের সাথে বার্গেনিং করতেছেন এবং বলতেছেন যে আন্দোলনকারী হয়েছে কি হয়েছে?’

এ সময় পাশ থেকে কেউ মাহদী হাসানকে ‘ভাই’ সম্বোধন করে থামাতে চাইলেও তিনি বলেন, ‘১৭ জন ভাই আমি জানিনা কাদের কি পরিচয়। আমাদের এখানে ১৭ জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট, যেখানে সবচেয়ে ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ এদের মাঝে একটা। বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম।’

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রাজশাহী সিটি হাট নিয়ে অপপ্রচার বন্ধ ও সত্যতা যাচাইয়ের আহ্বান ইজারাদার কর্তৃপক্ষের

নগরীতে প্লাষ্টিক গ্রুপের হামলায় বয়স্ক নারী আহত, প্রতিবন্ধির বাড়ি ভাংচুর

অপরাধী হলে শাস্তি পেতেই হবে, সাবেক সেনাপ্রধান-আইজিপির বিষয়ে কাদের

রাজশাহীতে পুলিশের এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

রাবির বিতর্কিত শিল্পকর্মের ব্যাখ্যা ‘দাঁড়িপাল্লা এখানে ওজনের যন্ত্র নয়, ৭১-বিরোধী গোষ্ঠীর প্রতীক’

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

রাজশাহীতে পরিবেশ ও কৃষিজমি রক্ষার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পাকিস্তানের বিপক্ষে হেরে সালমা ‘যেদিন যার দিন থাকে, সব তাদের মনের মতো হয়ে যায়’

রাজশাহীতে রোমোর আহ্বায়ক হুজাইফা, সদস্য সচিব তুহিন