বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
sonynews
আগস্ট ২০, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ছাড়পত্রবিহীন কসমেটিকস বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগরীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত অভিযানে নগরীর নিউ মার্কেটসংলগ্ন থিম ওমর প্লাজার ‘কুইন্স পার্ক’ ও ‘কেসি বাজার’ প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের ছাড়পত্রবিহীন শ্যাম্পু, সাবান, লিপস্টিক, স্কিন লোশন, স্কিন ক্রিম ও স্কিন পাউডারসহ বিভিন্ন কসমেটিকস বিক্রি-বিতরণের দায়ে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুল করিম মিজানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও নকল পণ্য প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন পণ্যের সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাকসু নির্বাচনে আজ শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন

রাজশাহী নগরীতে মোটরসাইকেল-সহ চুরি সিন্ডিকেটের মূল হোতা গ্রেপ্তার

রাজশাহী নগরীতে মোটরসাইকেল-সহ চুরি সিন্ডিকেটের মূল হোতা গ্রেপ্তার

১০০ পদে চাকরির সুযোগ, নিয়োগ নিজ নিজ জেলায়

১০০ পদে চাকরির সুযোগ, নিয়োগ নিজ নিজ জেলায়

বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

সমগ্র বাংলাদেশ এসএসসি-৯৩ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, রাজশাহীতে উৎসবমুখর মিলনমেলা

প্রার্থী ঘোষণা করায় চাঙ্গা বিএনপির তৃণমূল

রাজশাহীতে ১০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

অপ্রয়োজনীয় ৯টি বিভাগ খুলে রাসিকের বিপুল অর্থ অপচয়

জাপানে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা

একই পরিবারের ৪টি সাজাসহ ১৬টি ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার