Friday , 21 June 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মাথায় হাতুড়ির আঘাত; মৃত্যু শয্যায় যুবক

প্রতিবেদক
সনি নিউজ
June 21, 2024 6:58 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে এক যুবককে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ওই যুবকের নাম কাফি (১৮)। তিনি নগরীর রাজপাড়া থানাধীন কাজিহাটা এলাকার পলাশের ছেলে।

শুক্রবার (২১ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে সিএমবিস্থ কামারুজ্জামান পরিষদ মিলনায়তনের সামনে এঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ঈদের দিন ক্রিকেট খেলায় কাজিহাটা এলাকার বারেকের ছেলে সানকে (৮) না নেওয়ার অর্থাৎ পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে হামলা চালায়। এতে অংশগ্রহণ করে ওই এলাকার একদল সন্ত্রাসী। তাদের একজনের হাতে থাকা হাতুড়ির আঘাতে কাফির মাথায় গুরুতর জখম হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন, রামেকে থাকা কর্তব্যরত চিকিৎসক।

এ ব্যাপারে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে এ ব্যপারে কাওকে আটক করতে পারেনি পুলিশ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবব্ধ হতে হবে

বকের রোস্ট, বালিহাঁসের মাংস হবে’ ফেসবুকে প্রচার

রাজশাহী মহানগরীতে ৬টি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রীজের উদ্বোধন

রাজশাহী নগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

রাজশাহী নগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

বাঘা মডেল প্রেস ক্লাব’র সভাপতি বাবু, সম্পাদক ইলিয়াস

রাজশাহীতে পেঁপের বস্তায় মিল্ল ১৪০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ১

রাজশাহীতে পেঁপের বস্তায় মিল্ল ১৪০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ১

মাহফিলে প্রধান বক্তার বয়ানে বাধা, সভাপতিকে জুতা নিক্ষেপ

মনোনয়নপত্র দাখিল ২৩ মে, রাসিকে ভোটগ্রহণ হবে ইভিএমে

রাজশাহী মহানগরীতে আধুনিক স্লটারহাউজ নির্মাণে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

রাজশাহী মহানগরীতে আধুনিক স্লটারহাউজ নির্মাণে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Top 5 most overrated players in the Premier League 2022