মঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বকের রোস্ট, বালিহাঁসের মাংস হবে’ ফেসবুকে প্রচার

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১৪, ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: আজ বাসায় ‘স্পেশাল মানুষের জন্য হবে বকের রোস্ট’। পাঁচটি বক হাতে নিয়ে এমন ভিডিও ফেসবুকে প্রচার করেন আল-আমিন। ওদিকে হাতে বালিহাঁস নিয়ে তুলি বলছেন- ‘তিনি বাড়ি গেছেন বলে তার বাবা বিল থেকে ধরে এনেছেন হাঁসপাখি। আজ হাঁসপাখির মাংস হবে।’ যুগান্তর

এই দুজনেই তাদের দৈনন্দিন জীবনের নানা ভিডিও ফেসবুকে পোস্ট করেন। ফেসবুকে তুলির ফলোয়ার সাড়ে ৬ লাখের বেশি। আর আল-আমিনের ফলোয়ার সাড়ে ৫ লাখের বেশি। কয়েক দিন আগে তারা ফেসবুকে বক ও বালিহাঁস নিয়ে ভিডিও প্রচার করেন। এতে সমালোচনার ঝড় ওঠে।

বাধ্য হয়ে দুজনেই ফেসবুক থেকে ওই ভিডিও মুছে দিয়েছেন। তবে তাদের শাস্তির দাবিতে দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিযায়ী অতিথি পাখি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্মারকলিপি দিয়েছে রাজশাহীর স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ-ইয়্যাস।

সোমবার বেলা সাড়ে ১১টায় ইয়্যাসের সভাপতি শামীউল আলীম শাওন ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক স্বাক্ষরিত এই স্মারকলিপি রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ ও জেলা প্রশাসক আফিয়া আখতারকে দেওয়া হয়। এতে আল-আমিন ও তুলির শাস্তি দাবি করা হয়।

ইয়্যাসের ওই স্মারকলিপিতে বলা হয়, ‘আল-আমিন ও তুলি প্রকাশ্যে পরিযায়ী পাখি ধরার প্ররোচনা ও জবাই করে রোস্ট করে খাওয়ার প্ররোচনা করেছেন, যা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর সুস্পষ্ট লঙ্ঘন। এ আইন অনুযায়ী কোনো ব্যক্তি উল্লিখিত কোনো পাখি বা পরিযায়ী পাখির ট্রফি বা অসম্পূর্ণ ট্রফি, মাংস দেহের অংশ সংগ্রহ করলে, দখলে রাখলে বা ক্রয় বা বিক্রয় করলে বা পরিবহণ করলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবে এবং এ অপরাধের জন্য তিনি সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। একই অপরাধের পুনরাবৃত্তি ঘটালে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড কিংবা উভয়দণ্ডে দণ্ডিত হবেন।’

স্মারকলিপিতে দুই ব্লগার আল-আমিন ও তুলির দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করা, পাখি বা পরিযায়ী পাখি শিকারিদের আইনের আওতায় আনা ও নগরজুড়ে পাখির বিচরণকেন্দ্র ও আবাসস্থলকে সংরক্ষিত ঘোষণা করে সেখানে আলোদূষণ ও শব্দদূষণ রোধ কারার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপির অনুলিপি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক, প্রধান বন সংরক্ষক, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালককেও দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, আল-আমিনের বাড়ি নাটোরের লালপুর উপজেলায়। তবে তুলির বাড়ি নিশ্চিত হওয়া যায়নি। আঞ্চলিক ভাষা শুনে ধারণা করা যায়, তার বাড়িও রাজশাহী অঞ্চলেই।

মোবাইলে যোগাযোগ করা হলে আল-আমিন বলেন, একজন সাংবাদিক তাকে ফোন করেছিলেন। এরপর তিনি ফেসবুক থেকে ভিডিও ডিলিট করে দিয়েছেন।

আল-আমিন জানান, একজন ব্লগার হিসেবে তিনি তুলিকে চেনেন। তবে তুলির বাড়ি কোথায় তা তিনি জানেন না।

ফেসবুক আইডিতে থাকা তুলির মোবাইল নম্বরে সংযোগ পাওয়া যায়নি। তাই তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

রাজশাহী বনবিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, তারা ভিডিও দুটি পেয়েছেন। তারা ইতোমধ্যে ব্লগারদের সন্ধানে নেমেছেন। তাদের একটি ফোন নম্বরে ফোন করেছিলেন। ছেলেটা বলেছে, তার বাড়ি নাটোর। রাজশাহীতে থেকে ব্লগ করে। এরপর আর কোনো কথা বলেনি। ফোন বন্ধ করে দিয়েছেন। ভিডিওটিও সরিয়ে ফেলেছে। তারা সন্ধান করার চেষ্টা করছেন।

জাহাঙ্গীর কবির আরও বলেন, দুটি পাখির ভিডিও ওই ছেলেটাই ফেসবুকে ছেড়েছেন বলে তাদের মনে হয়েছে। সন্ধান পেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ফ্লাইওভার ও উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক, ৭ দিনের মধ্যে সড়ক উন্মুক্তের নির্দেশ

“একজন সাবিনা হতে পারে লাখো নারীর অনুপ্রেরণা”

কক্সবাজারে ১০ মরদেহের পরিচয় মিলেছে

রাজশাহীতে আন্তজেলা ডাকাত সন্দেহে আটজন আটক, গণপিটুনিতে একজন নিহত—সাতজন হাসপাতালে

ধংস হয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থা পুনরায় ফিরবে এমন প্রত্যাশা নগরবাসীর

খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর সেই শপথে জাগ্রত হোক বাংলাদেশ

রাজশাহী নগরীতে চিহ্নিত তিন ছিনতাইকারী গ্রেপ্তার

২০১৮ সালে রাতের ভোট হয়েছে সাবেক আইজিপি জাবেদ পাটোয়রীর পরামর্শে

বড়াইগ্রামে পাঁচ নারী ছিনতাইকারী আটক