বুধবার , ২০ আগস্ট ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি

প্রতিবেদক
sonynews
আগস্ট ২০, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শিমুল বিশ্বাস দৈনিক দিনকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক।

তার ছেলে নিপুন বিশ্বাস বুধবার জানান, তারা বাবা গত সোমবার পাবনা থেকে ঢাকায় আসার পথে অসুস্থ অনুভব করেন। পরে সেদিনই তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. আব্দুল মালেকের অধীনে ভর্তি করা হয়। আব্বুর ফুসফুসে সমস্যা থাকায় শ্বাসকষ্ট এবং ঘুমের সমস্যা দেখা দেয়। পরে ডাক্তার দ্রুততার সঙ্গে কিছু পরীক্ষার মাধ্যমে চিকিৎসা শুরু করেন। বর্তমানে আব্বুর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ডাক্তার চিকনগুনিয়াসহ আরও কয়েকটি রোগের টেস্ট দিয়েছেন।

তিনি বলেন, পরিবারের সদস্য ছাড়া আব্বুর সঙ্গে কাউকে সাক্ষাৎ না করার জন্য চিকিৎসক কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন। আমরা পরিবারের পক্ষ থেকে আব্বুর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।

এদিকে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম জানান, শামছুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য শ্রমিক দলের সকল জেলা, মহানগর, বেসিক ইউনিয়ন ও আঞ্চলিক কমিটিকে নিজ নিজ ইউনিট/প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে দোয়া মাহফিলের আয়োজন করার জন্য শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে অনুরোধ জানিয়েছেন। আমরা শিমুল বিশ্বাসের দ্রুত রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চাই।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে গোয়ালঘর থেকে গরু চুরির অভিযোগ, ৪ জনের নাম উল্লেখ

রাজশাহীতে সনাতন ধর্মাবলম্বীর বসতবাড়ি দখল ও প্রতিমা ভাঙচুরের অভিযোগে গ্রেফতার ১

চন্দ্রবোড়া সাপের ছোবল খেয়ে সাপ নিয়ে হাসপাতালে কৃষক!

লিলি হল মোড়ে দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু, নিরাপত্তার দাবিতে উত্তেজনা

রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস পালিত

কার্গো বিমানে রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানি করা হবে: ভূমিমন্ত্রী মিনু

ভারতে আসার নিয়মে এলো বদল, বাংলাদেশীদের সুখবর দিল সরকার

সাইফের উদ্যোগে এক ঘণ্টায় ৬০০ চারা, সবুজ হলো রাজশাহীর আবাসিক এলাকা

ইমরানকে খাঁনকে পুলিশের হাতে তুলে দিল পাক রেঞ্জার্স

নগরীতে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শ্যামলীর আস্তানায় ডিবির অভিযান, মেয়ে খালেদা সহ গ্রেপ্তার ৩