রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে জরিমানা

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ২:১৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয় রাজশাহীর যৌথ উদ্যোগে অদ্য রবিবার দুপুর ১.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে নগরীর মহিলা কলেজ সংলগ্ন রাজ বেকস লাইভ বেকারীকে ৫,০০০/- (পাঁচ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করে আসছিলো এবং পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্য সম্বলিত লেবেল ব্যবহার করছিলো না।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ফারহানা হোসেন এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

তিন দেশে সাইফুজ্জামানের ৬২০ বাড়ি, সিআইডির অনুসন্ধান শুরু

রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালন

নিউজিল্যান্ডে কৃষক আন্দোলন

নিউজিল্যান্ডে কৃষক আন্দোলন

রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

গণঅভ্যুত্থান ও জাতীয় মুক্তি দিবস উপলক্ষে রাজশাহী মহানগরী জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পবার শিক্ষার্থীদের উদ্ভাবনী মেধার প্রদর্শনী, স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুশপুত্তলিকা জ্বালিয়ে এমপি শাহরিয়ারকে অবাঞ্ছিত ঘোষণা

বিএসটিআই’র অনুমোদন না থাকায় রাজশাহীতে পানি ও কেক প্রস্তুতকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় ক্ষমতার ঘ্রাণ পাচ্ছে ইমরানের পিটিআই

রাকসুতে ছাত্রদল প্যানেল থেকে একমাত্র বিজয়ী নার্গিস