সোমবার , ১৭ এপ্রিল ২০২৩ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নানা কর্মসূচির মধ্যে দিয়ে রাজশাহীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ১৭, ২০২৩ ১:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল সোমবার (১৭ এপ্রিল) রাজশাহীতে ইতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

কর্মসূচির মধ্যে ছিল- পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা প্রভৃতি। দিবসটি উপলক্ষে এদিন সকালে সূর্যোদয়ের পর কুমারপাড়ায় থাকা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ের পাশে থাকা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে  শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি নওশের আলী, ডা. তবিবুর রহমান শেখ, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু প্রমুখ নেতাকর্মীরা অংশ নেন। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে  ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা অংশ নেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

বারিন্দ মেডিকেল স্টাফ অ্যাসোসিয়েশন (বিএমএসএ)-এর আত্মপ্রকাশ

রাজশাহী নগরীতে স্ত্রীকে অচেতন করে বন্ধুদের দিয়ে গণধর্ষণ, পর্ণ তৈরির অভিযোগ

রাজশাহীতে প্রশ্নপত্র বাহিরে এনে উত্তরপত্র তৈরি করে দেওয়ার সময় গ্রেপ্তার ৮

রাজশাহীতে প্রশ্নপত্র বাহিরে এনে উত্তরপত্র তৈরি করে দেওয়ার সময় গ্রেপ্তার ৮

নাটোর গুরুদাসপুরে ওসির বিরুদ্ধে অনাস্থা, প্রত্যাহারের দাবি

রাজশাহীতে এবার সেই ইমদাদ ও লালুর বিরুদ্ধে পণ্যগ্রাফিসহ নারী-শিশু আইনে দুটি মামলা

রাজশাহীতে এবার সেই ইমদাদ ও লালুর বিরুদ্ধে পণ্যগ্রাফিসহ নারী-শিশু আইনে দুটি মামলা

পড়াশোনার খরচ চালাতে রাজমিস্ত্রির কাজ করা রাবি শিক্ষার্থীর দায়িত্ব নিলেন রাসিক মেয়র

পড়াশোনার খরচ চালাতে রাজমিস্ত্রির কাজ করা রাবি শিক্ষার্থীর দায়িত্ব নিলেন রাসিক মেয়র

সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ গ্রেফতার ৪

রাজশাহী নগরীতে বোমা বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার

রাজশাহীতে পেঁয়াজ বিক্রি হচ্ছে ডাবল সেঞ্চুরি দামে!

রাজশাহীতে ভেজাল গুড়ের ৫ কারখানা শনাক্ত, প্রতিটিকে ৫০ হাজার টাকা করে জরিমানা