মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শিক্ষার্থীদের ওপর হামলা, ক্লাশ পরীক্ষা বর্জন করে রুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ১৭, ২০২৪ ১১:৪৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জড়িতদের গ্রেফতারসহ ৫ দফা দাবিতে ক্লাশ পরীক্ষা বর্জন করে রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে রুয়েট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে নগরীর ভদ্রা মোড়ে চৌরাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় আধাঘণ্টা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এর ফলে নগরীর ভদ্রা এলকায় যানজট তৈরি হয়।
আন্দোলনকারীদের ভাষ্য, গতকাল সোমবার সন্ধ্যায় শহরের পদ্মা আবাসিক এলাকায় দোকানদারের সঙ্গে কথাকাটাকাটির জেরে স্থানীয়দের সাথে রুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হন।৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তারই প্রতিবাদে এই বিক্ষোভ।
তাদের দাবি, হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির মুখোমুখি করতে হবে। নগরীর বিভিন্ন আবাসিক এলাকা ও মেসে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান করতে হবে।
শিক্ষার্থীরা জানান, সড়ক অবরোধ তুলে নিলেও আজকে সারাদিন তাদের ক্লাশ পরীক্ষা বর্জন কর্মসূচি থাকবে। রুয়েট প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে লাগাতার আন্দোলনে যাবো তারা।
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান জানান, রুয়েট প্রশাসন বাদি হয়ে মতিহার থানায় ৫ জন নাম উল্লেখ্য ও ৫০ জন অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ অভিযান চালিয়ে স্থানীয়দের মধ্যে ২ জনকে গ্রেপ্তার করেছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি: নারীসহ আহত ৯, রেহাই পায়নি মরদেহেও

চন্দ্রিমায় ছুরিকাঘাতে ছাত্র হত্যা: পলাতক আসামি বাদশা মিয়া গ্রেফতার

রাজশাহী নগরীতে দুইজন কুখ্যাত ছিনতাইকারি গ্রেফতার

রাজশাহী-ঢাকা রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়

রাজশাহী-ঢাকা রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়

বন্ধ সকল গণমাধ্যম চালু না হলে কঠোর আন্দোলন কর্মসূচি,আরইউজের সমাবেশে বক্তারা

বন্ধ সকল গণমাধ্যম চালু না হলে কঠোর আন্দোলন কর্মসূচি,আরইউজের সমাবেশে বক্তারা

পদ্মার চরে প্রথমবারের মতো বাণিজ্যিক তরমুজ চাষে রাজশাহীতে নতুন সম্ভাবনা

রুয়েট ক্যাম্পাসে চাকরির হাতছানি: তরুণ প্রকৌশলীদের নিয়ে জমজমাট ক্যারিয়ার ফেয়ার

ঢাকায় বসে অফিস করায় নেসকোর এমডির ব্যাখ্যা তলব: নড়েচড়ে বসেছে মন্ত্রণালয়

বসন্তবরণে চারুকলাকে রাঙিয়ে তোলার ঐতিহ্য বেশ পুরোনো

রাজশাহীতে জেলা ভিত্তিক মেয়েদের ফুটবল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত