শুক্রবার , ৮ ডিসেম্বর ২০২৩ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে কারাগার থেকে হাসপাতালে গিয়ে যুবদল নেতার মৃত্যু

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ৮, ২০২৩ ১২:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের এক যুবদল নেতাকে নাশকতার মামলায় পুলিশ গ্রেপ্তার করেছিল। এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর তিনি জামিনও পেয়েছিলেন। তবে তার আর বাড়ি ফেরা হয়নি। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

মারা যাওয়া এই ব্যক্তির নাম এ কে আজাদ শহীদ ওরফে সোহেল রানা (৪০)। নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন তিনি। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন। পরে তার মরদেহ বাড়ি নিয়ে গেছেন স্বজনেরা। সোহেল রানা হাতিয়ান্দহ ইউনিয়নের ছোট হাতিদহ গ্রামের বাসিন্দা ছিলেন।
নাটোর জেলা কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার জানান, নাশকতার মামলায় পুলিশ সোহেল রানাকে গ্রেপ্তার করে। আদালত গত ২১ নভেম্বর সোহেলকে নাটোর জেলা কারাগারে পাঠান। পরে ২৯ নভেম্বর তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। এখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে রামেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

পরে নাটোর কারাগার থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এরপর সেদিনই রাজশাহী কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ তাকে রামেক হাসপাতালে ভর্তি করে। পরে ৩০ নভেম্বর আদালত সোহেল রানার জামিন মঞ্জুর করেন। ১ ডিসেম্বর কারাগারে জামিনের কাগজ পৌঁছালে তাকে মুক্তি দেখানো হয়। হাসপাতাল থেকেও কারারক্ষীর পাহারা তুলে নেওয়া হয়। বৃহস্পতিবার এই আসামি হাসপাতালে মারা গেছেন বলে তিনি শুনেছেন।

রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোস্তফা শেখ জানান, হাসপাতালে আনার প্রথম দিন থেকে সোহেল রানা আইসিইউতে ভর্তি ছিলেন। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে তিনি মারা যান। পরে তার মরদেহ বাড়ি নিয়ে যান পরিবারের সদস্যরা।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

African Nation Are Strugling To Save Their Wildlife

শহিদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহিদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

বিএসএফের তথ্যের পর নড়েচড়ে বসে বিজিবি: সীমান্ত পেরিয়ে ২০০ গরু, পরে জরিমানা নিয়ে প্রশ্ন

ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করলেন আরডিএর চেয়ারম্যান

রাজশাহীতে বাদাম বিক্রেতা সেজে অস্ত্র পাচার, ওয়ান শুটারগানসহ গ্রেফতার ১

মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

চালককে মারধরের অভিযোগ : রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস বন্ধে ভোগান্তি

রাজশাহীতে ৫০০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্বাধীন গণমাধ্যমে হুমকি, কণ্ঠ রোধে চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন

জাতীয় সবুজ সংহতি সমাবেশ উদযাপনে রাজশাহীতে আহ্বায়ক কমিটি গঠন