মঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্যারালাইজড হয়ে হাসপাতালে নায়িকা রঞ্জিতা

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৪, ২০২২ ৫:২১ অপরাহ্ণ

আশির দশকের সাড়া জাগানো গান ‘পাথরের পৃথিবীতে কাচের হৃদয়’ গানটি আজও মানুষের মুখে মুখে। গানটি ছিল ‘ঢাকা ৮৬’ সিনেমার। নায়করাজ রাজ্জাক পরিচালিত এ ছবিতে অভিনয় করেছিলেন রঞ্জিতা ও বাপ্পারাজ। রঞ্জিতা পরবর্তী সময়ে বাপ্পারাজের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বেশ কয়েকটি সিনেমায়।

বর্তমানে  রঞ্জিতার বাঁ-পা এবং বাঁ-হাত অবশ হয়ে গেছে। আর্থিক অবস্থা ভালো না হওয়ায় নিতে পারছেন না চিকিৎসা। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন তিনি।

জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর স্ট্রোক করায় রঞ্জিতার পা-হাত অবশ হয়ে যায়। বৃহস্পতিবার তাকে হাসপাতালে নেয়া হয়। চলচ্চিত্রের অনেকে রঞ্জিতার পাশে দাঁড়ানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানান।

রঞ্জিতা বলেন, ‘অনেক কষ্ট হচ্ছে, ঠিকমতো কথা বলতে পারছি না। কথা বলতে গেলে নিশ্বাস নিতে কষ্ট হয়। আমি বাঁচতে চাই। আমাকে চিকিৎসার জন্য সাহায্য করুন। এ শহরে আমার থাকার ব্যবস্থা নেই। আমার উপার্জনের পথ নেই।’

প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ছাড়া আমাকে কেউ সহযোগিতা করবে না। আমি বাঁচতে চাই।’

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহী জেলা পূর্বের বর্ণাঢ্য র‌্যালি

প্রাণের উচ্ছ্বাসে রাজশাহীতে বসন্তবরণ

শেখ হাসিনা ট্রাম্পের ছবি আশ্রয় করে বাঁচতে চান: মেজর হাফিজ

গাছ বাঁচান, পৃথিবী বাঁচান: পুঠিয়ার বানেশ্বরে শিক্ষার্থীদের জলবায়ু সচেতনতা র‍্যালি”

পাকিস্তানের সঙ্গে কোথায় খেলবে, কোথায় খেলবে না জানাল ভারত

জেল হত্যা দিবসে বিনম্র শ্রদ্ধায় শহীদ কামারুজ্জামান সহ জাতীয় চার নেতাকে স্মরণ

জেল হত্যা দিবসে বিনম্র শ্রদ্ধায় শহীদ কামারুজ্জামান সহ জাতীয় চার নেতাকে স্মরণ

১৫ অক্টোবর মেয়রের দায়িত্ব নিবেন লিটন

সিটি ভবনের সামনে রেল লাইনে ককটেল বিস্ফোরণ

রাজশাহীতে বঙ্গবন্ধু স্কয়ারের নাম হবে আরডিএ কমপ্লেক্স

ঢাকায় বসে অফিস করায় নেসকোর এমডির ব্যাখ্যা তলব: নড়েচড়ে বসেছে মন্ত্রণালয়