সোমবার , ৭ জুলাই ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

টিকাপাড়ায় বালুর নিচে পুঁতে রাখা পিস্তল উদ্ধার করলো র‌্যাব

প্রতিবেদক
sonynews
জুলাই ৭, ২০২৫ ১০:০২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর টিকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছাত্র আন্দোলনের সময় থানার লুন্ঠিত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও একটি তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব-৫।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল জানতে পারে—ছাত্র আন্দোলনের সময় বোয়ালিয়া থানা এলাকা থেকে লুন্ঠিত আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন ও গুলি কিছু দুষ্কৃতিকারী গোপনে টিকাপাড়ায় লুকিয়ে রেখেছে।

এর ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল বুধবার গভীর রাতে অভিযান পরিচালনা করে। স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বালুর স্তূপ খুঁড়ে আনুমানিক দুই ফুট গভীরে পুঁতে রাখা অবস্থায় একটি ৭.৬২ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এটি পুলিশ কর্তৃক ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। তবে কোন থানার অস্ত্র এটি—তা নিশ্চিত করে বলা সম্ভব হয়নি। কারণ পিস্তলের গায়ে থাকা বাট নম্বর ঘষা-মাজা থাকায় তা অস্পষ্ট।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন ও গুলিটি বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নায়ক জসিমকে হারানোর ২৪ বছর

বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

রাজশাহী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদন

রাজশাহী শিক্ষা বোর্ডের হিসাব শাখায় প্রকাশ্যে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

বিশ্বকাপে নেই বাংলাদেশি আম্পায়ার, টাইগারদের ম্যাচে থাকছেন কারা?

দেশের প্রচলিত আইনেই চিন্ময় গ্রেপ্তার হয়েছেন: এদিকে কুমিরের কান্না কাঁদছেন হাসিনা: রিজভী

রাজশাহীর আবাসিক হোটেল থেকে ৮ তরুণ তরুণী গ্রেফতার

মতিহারে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

‘আ.লীগের রাজনীতি চলবে কিনা অন্তর্বর্তী সরকারই সিদ্ধান্ত নেবে’

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত