শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সাজু-রাসেল

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৩, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) নেতৃত্বে এসেছেন শ.ম সাজু ও রাসেল মোস্তাফিজ। এনটিভির রাজশাহীর স্টাফ রিপোর্টার শ.ম সাজু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন। আর ভোটে লড়াই করে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রাজশাহীর স্টাফ রিপোর্টার রাসেল মোস্তাফিজ।

শনিবার রাজশাহীর বরেন্দ্র কলেজে আরটিজেএর নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে সংগঠনের সদস্যরা ভোট দেন। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দীপ্ত টেলিভিশনের বিভাগীয় সম্প্রচার সাংবাদিক ইউ আদনান।

দুটি পদে ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ।

রাজশাহীর টেলিভিশন সাংবাদিকদের এই সংগঠনের নির্বাচনে সভাপতি ছাড়াও  চারটি পদে ছয়জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এরমধ্যে যমুনা টেলিভিশনের রাজশাহীর সিনিয়র ভিডিও জার্নালিস্ট মো. আবদুল জাবীদ অপু সহসভাপতি, চ্যানেল টোয়েন্টিফোরের রাজশাহীর স্টাফ রিপোর্টার আবরার শাঈর কোষাধ্যক্ষ ও এখন টেলিভিশনের ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাজিব দপ্তর সম্পাদক হয়েছেন।

আর এনটিভির ক্যামেরাপারসন শরিফুজ্জামান রয়েল, চ্যানেল আইয়ের ক্যামেরাপারসন মোস্তাফিজুর রহমান সোহান ও চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান আহসান হাবীব অপু নির্বাহী সদস্য হয়েছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বৃষ্টিতে ভিজে অনশনে রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন রাসিক প্রশাসক

বরিশালের পিরোজপুরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বরিশালের পিরোজপুরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

রাজশাহী মহানগর বিএনআরপির ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

গোলে এগিয়ে হলান্ড, আতঙ্কে মেসি

মেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে” — ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহীতে লিফটে আটকা পড়ে ২৫ শিশু: ঘণ্টাব্যাপী উৎকণ্ঠার পর নিরাপদে উদ্ধার

ঈদের দিন সন্ধ্যা ৭টার মধ্যেই নগরীর শতভাগ বর্জ্য অপসারণ, আবারো রেকর্ড রাসিকের

সাংবাদিক নির্যাতনের অভিযোগে সাবেক ডিসি কারাগারে