বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের সহযোগিতা করা হবে: রাসিক প্রশাসক

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৩:৩৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: “রাজশাহীর উদ্যোক্তা” আয়োজিত ‘শরৎ উৎসব ও মেলা’র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে নগরীর টি-বাঁধের বিপরীতে পিঁপড়া আপ্যায়ন ও কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে রাসিক প্রশাসক মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ সৃষ্টি করা জরুরি। আগামীতে আরও বড় পরিসরে উদ্যোক্তা মেলার আয়োজন করা যায়, সে বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও সেবার প্রচার এবং বাজার সম্প্রসারণে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তুলতে বর্তমান সরকার কাজ করছে।

মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগই দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও গতিশীল করবে।

এ সময় মেলার অর্গানাইজার তৌহিদ ফেরদৌস তন্ময়, নিপাশ বিপু, তোহা রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর শরৎ উৎসব ও মেলা’ শুরু হয়েছিল। সাত দিনব্যাপী মেলায় প্রায় ৭০ স্টল ছিল। মেলায় বিভিন্ন উদ্যোক্তা এবং বিপুল সংখ্যক শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
নগরীতে তিনদিনের করোনা টিকা প্রদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে ২৯ সেপ্টেম্বর

নগরীতে তিনদিনের করোনা টিকা প্রদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে ২৯ সেপ্টেম্বর

জনস্বাস্থ্য প্রকৌশলের কার্যাদেশের ৫ মাস পার, শুরু হয়নি কোনো কাজ

সুপ্রিম কোর্টের প্রশ্ন, ওয়াকফ বোর্ডে মুসলিম নেই, হিন্দু কেন?

বন্যপ্রাণীর মাংস রান্না করার ভিডিও ভাইরাল: দুই ব্লগারের বিরুদ্ধে মামলা

টানা ৪ দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

বিএনপির প্রার্থী চূড়ান্ত: রাজশাহীর ৬ আসনে নতুন-পুরোনো মিলিয়ে তালিকা ঘোষণা

আম চাষিরা শুরু করেছে রাজশাহীতে আম পাড়া

রোহিত-ধাওয়ানের বিশ্বরেকর্ড কেড়ে নিলেন বাবর-রিজওয়ান

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিস্ফোরক মন্তব্য আফ্রিদির

রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল