মঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সিএনজিতে ফেন্সিডিল পাচার, দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ২২, ২০২৩ ৩:৪৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলায় ৫৮৯ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গেপ্তার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (২২ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাঘা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- রাজশাহী পবা থানাধীন মদনহাটি এলাকার মৃত মেছের আলীর ছেলে নাজমুল হুদা (৩৫) ও কাটাখালি থানাধীন নওদাপাড়া এলাকার মৃত আশরাফ আলী ছেলে সোহেল রানা (৩০)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ীরা বড় একটি মাদকের চালান নিয়ে একটি সিএনজি যোগে চারঘাট ইউসূফপুর থেকে বাঘার দিকে আসছে।

উক্ত সংবাদ পাওয়া মাত্রই বাঘা শাহদৌলা সরকারি কলেজের সামনে পাঁকা রাস্তার উপর র‌্যাবের টিম চেকপোষ্ট পরিচালনা করে। চেকপোষ্ট পরিচালনাকালে ফেন্সিডিল বহনকারি সিএনজিটি আসতে দেখে গতিরোধ করা হয়। এসময় সিএনজিতে তিনটি সাদা প্লাস্টিকের বস্তায় ৫৮৯ বোতল ফেন্সিডিল জব্দ করে র‌্যাব।  গ্রেপ্তাকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মামলার প্রক্রিয়া চলছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গণহত্যা ও জেনোসাইডের যে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর

গুমের শিকার পারভেজ কন্যা নিধি’র বক্তব্য শুনে কাঁদলেন তারেক রহমান

রাজশাহীতে আধুনিক ম্যাংগো এক্সপোর্ট জোন ও বরেন্দ্র অঞ্চলের জন্য বিশেষ প্রকল্পের দাবি এমপি মিলনের

রাজশাহীতে জমি দখলের অভিযোগ, মালিককে হত্যার হুমকি—থানায় লিখিত অভিযোগ

বৃহত্তর পাবনা জেলা সমিতি, রাজশাহীর উদ্যোগে সংবর্ধনা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

মামলাজট দূর করতে ঢাকায় মেডিয়েশন স্কুল উদ্বোধন

তত্বাবধায়ক ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না: মিনু

বহরমপুরে বেপরোয়া ছিনতাই: ব্যবসায়ী আহত, উধাও সাড়ে ১২ লাখ টাকা

বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে ইরানে ৯ বিদেশি আটক

রাবি ক্যাম্পাসে রুয়েট শিক্ষার্থীকে ছুরিকাঘাত