Thursday , 5 January 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে রেলওয়ের টিকিটসহ কালোবাজারি গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
January 5, 2023 9:46 am
রাজশাহীতে রেলওয়ের টিকিটসহ কালোবাজারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রেলস্টেশনে প্ল্যাটফর্মে টিকিট কালোবাজারির সময় শফিকুল ইসলাম (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টিকিট বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শফিকুল নগরীর শিরোইল কলোনি এলাকার মৃত শামছুল হকের ছেলে।

রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সহকারী উপপরিদর্শক (এএসআই) উজ্জ্বল আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজশাহী রেলস্টেশনে ৫ নম্বর প্লাটফর্মে টিকিট বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে রেলওয়ে নিরাপত্তাকর্মীরা। এসময় তার কাছে থেকে আটটি আসনের পাঁচটি টিকিট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, টিকিটগুলো শফিকুল অনলাইনে কাটার পর সেগুলো কাউন্টার থেকে প্রিন্ট করেছে। এরপর সেগুলো বিক্রির জন্য তিনি প্লাটফর্মে এসেছিলেন। তখনই তাকে আটক করা হয়। শফিকুলকে রাজশাহী রেলওয়ে (জিআরপি) থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দুই থানার পৃথক অভিযান দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী পলিটেকনিক থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী আটক

বরিশালের পিরোজপুরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বরিশালের পিরোজপুরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের রাজশাহী জেলা কমিটি: সভাপতি আয়েশা সম্পাদক ফাতেমা

রুয়েটে মোটিভেশনাল স্পিচ দিলেন শিল্পপতি আলহাজ্ব সূফি মুহাম্মদ মিজানুর রহমান

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজ উদ্যোগে লাইট বসিয়ে আলো জ্বালালেন যুবনেতা মাহাফুজ মানিক, প্রশংসায় ভাসছেন এলাকাবাসীর

সোমালিয়ায় সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলা

রাজশাহী মহানগরীতে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা; যুবক গ্রেফতার

২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব চৌধুরী মাতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক