Monday , 3 October 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বরিশালের পিরোজপুরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
সনি নিউজ
October 3, 2022 6:52 pm
বরিশালের পিরোজপুরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক: পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রায় দুই কেজি গাঁজাসহ মাকসুদা আক্তার (২৬) নামে এক নারীকে আটক করেছে র‍্যাব। সোমবার (৩ অক্টোবর) বিকালে র‍্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

আটককৃত মাকসুদা আকতার উপজেলার দক্ষিণ ভান্ডারিয়া গ্রামের মো. ছলেমান হাওলাদারের স্ত্রী।

র‍্যাব- জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বেচাকেনার সময় ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের সামনে ভান্ডারিয়া বরিশাল সড়ক এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‍্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মো. মনিরুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছে।

ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। তিনি আরও বলেন, ওই নারী নিয়মিত মাদক বিক্রেতা।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

যাত্রী নিয়ে প্রথমবার ঢাকায় পৌঁছাল কক্সবাজার এক্সপ্রেস

দুর্নীতি মামলায় স্ত্রীসহ কারাগারে আরডিএ প্রকৌশলী কামরুজ্জামান

বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে প্রতারণা: নিঃস্ব রাজশাহীর বহু পরিবার

রাজশাহী নগরীতে গাঁজা ও বিদেশি মদসহ ২ জন গ্রেপ্তার

শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: ইরানের প্রেসিডেন্ট

বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ এবনে গোলাম সামাদকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি’

রাজশাহী নগরীতে মায়ের সম্পত্তি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ মামাতো ভায়ের বিরুদ্ধে

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

“রাসিকের প্রকল্প পরিদর্শন ও পরিকল্পনা কমিশনের বিভাগের প্রধানের সভা”

নগরীতে ১২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার