সোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

স্থান পরিবর্তন করা হয়েছে রাজশাহী যুবলীগের সম্মেলন

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১০:৪৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে টানা ৩ ঘন্টা বৃষ্টির প্রভাবে মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর ফলে মঙ্গলবার আগামীকাল (২৬ সেপ্টেম্বর) যুবলীগের সম্মেলনের স্থান পরিবর্তন করে নগরীর পাঠানপাড়া শিমুলতলা মোড়ে অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন নেতারা।

রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে বলে সংবাদ প্রকাশিত হচ্ছে। যার কোনো ভিত্তি নেই এবং এটি মিডিয়ার সৃষ্টি বলেও দাবি করেছেন তারা।
আক সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে যুবলীগ নেতারা বলেন, যুবলীগের দ্বন্দ্ব নিয়ে যেসব সংবাদ প্রকাশ করা হচ্ছে তা মিডিয়ার সৃষ্টি হতে পারে বা ব্যক্তি কেন্দ্রিক দ্বন্দ্বের কারণেও হতে পারে। এর কোনো ভিত্তি নেই।
যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বলেন, সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অনেকে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। তাদের মধ্য থেকে একটি সুন্দর নেতৃত্ব গঠন করা হবে। ক্লিন ইমেজ, সাংগঠনিকভাবে দক্ষ, ত্যাগী, পরীক্ষিতরা মূল নেতৃত্বে আসবে। আগামীকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নগরীর পাঠানপাড়া শিমুলতলা মোড়ে সকাল ১০টায় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
এর আগে সর্বশেষ ২০১৬ সালের ৫ মার্চ রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সভাপতি পদে রমজান আলী ও সাধারণ সম্পাদক হিসেবে মোশাররফ হোসেনকে মনোনীত করা হয়।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সুকর্ণা কনসালটেন্টস’র দখলে রাজশাহীর জেনারেটরের বাজার

রাজশাহীতে ওসির দাম্ভিকতায় জুম্মার নামাজ পড়তে পারলেন না শতাধিক মসুল্লী

রাজশাহীতে ওসির দাম্ভিকতায় জুম্মার নামাজ পড়তে পারলেন না শতাধিক মসুল্লী

রাজশাহী নগরীতে ৩০০ লিটার চোলাইমদ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৩ অস্ত্র ব্যাবসায়ী গ্রেফতার

রাজশাহীতে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৩ অস্ত্র ব্যাবসায়ী গ্রেফতার

রাজশাহী নগরীতে মাদক সহ ৪ জন গ্রেপ্তার

৯ মামলায় মির্জা ফখরুলের জামিন

রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু

রাজশাহীতে নারী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা ও চেক জালিয়াতির অভিযোগ

রাজশাহীতে নারী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা ও চেক জালিয়াতির অভিযোগ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাজশাহীতে ছাত্রলীগ নেতাসহ আরও এক আসামি গ্রেপ্তার

রাজশাহীতে ইজারা বহির্ভূত জায়গা হতে বালু উত্তোলন সত্বেও নীরব প্রশাসন