• রাজশাহী, বাংলাদেশ
  • ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নে রাজশাহী জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ ১২:১৮

বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নে রাজশাহী জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরী ও জেলায় থাকা সকল বৈধ আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীর জন্য ২০২৬ সালের লাইসেন্স নবায়ন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জেলা প্রশাসন। এ বিষয়ে রোববার (২৩ নভেম্বর) রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়— আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৮ ডিসেম্বর ২০২৫ সোয়া পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করতে হবে।

জানা যায়, রাজশাহী জেলা ম্যাজিস্ট্রেসি কর্তৃক ইস্যুকৃত সকল আগ্নেয়াস্ত্র লাইসেন্স নির্দিষ্ট তারিখ ধরে উপজেলা ও শ্রেণিভিত্তিক সময়সূচি অনুযায়ী নবায়ন করতে হবে। লাইসেন্সধারীদের অস্ত্রসহ জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত জেএম শাখায় উপস্থিত হয়ে সিনিয়র সহকারী কমিশনার (আগ্নেয়াস্ত্র শাখা) দেবাশীষ বসাকের নিকট লাইসেন্স নবায়নের আবেদন জমা দিতে বলা হয়েছে।

উপজেলা ও বিভাগভিত্তিক নবায়নের তারিখগুলো হলো— দুর্গাপুর ও পুঠিয়া: ১ ডিসেম্বর সকাল সাড়ে, বাগমারা ও মোহনপুর: ৩ ডিসেম্বর, তানোর: ৭ ডিসেম্বর, গোদাগাড়ী: ৯ ডিসেম্বর, পবা, বাঘা ও চারঘাট: ১০ ডিসেম্বর, মুক্তিযোদ্ধা, সরকারি, সামরিক ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা: ১৫ ডিসেম্বর, এবং রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা এলাকা: ১৭, ২১, ২৩ ও ২৮ ডিসেম্বর। নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

লাইসেন্সের ধরন অনুযায়ী নবায়ন ফি, ভ্যাট (১৫ শতাংশ) এবং উৎসে কর (১০ শতাংশ) অনলাইনে চালান তৈরি করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। নবায়ন ফির জন্য নির্ধারিত সরকারি খাত— নবায়ন ফি: ১৪২২১০২, ভ্যাট: ১১৪১১০১, উৎসে কর (ব্যক্তি): ১১১১১০১, এবং উৎসে কর (কোম্পানি/আর্থিক প্রতিষ্ঠান): ১১১২১০১ নম্বর খাত।

নবায়নের সময় জমা দিতে হবে— মূল আগ্নেয়াস্ত্র লাইসেন্স, অনলাইন চালানের প্রিন্ট কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, টিআইএন সার্টিফিকেট, লাইসেন্সের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৫ সালের ‘অগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা’ এবং অস্ত্র আইন ম্যানুয়েলের নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের নবায়ন ফি নির্ধারিত হয়েছে— ব্যক্তি পর্যায়ে পিস্তল বা রিভলবার: ২০ হাজার টাকা, বন্দুক, শটগান বা রাইফেল: ১০ হাজার টাকা, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের লং ব্যারেল আগ্নেয়াস্ত্র: ১০ হাজার টাকা, প্রতিষ্ঠানের লং ব্যারেল আগ্নেয়াস্ত্র: ২০ হাজার টাকা, ডিলিং ও অস্ত্র মেরামতকারী প্রতিষ্ঠান: ১০ হাজার টাকা এবং সেফ কিপিং লাইসেন্স: ৬ হাজার টাকা। প্রতিটি ফির সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ উৎসে কর যুক্ত হবে।

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে যে, নির্ধারিত সময়সীমার মধ্যে লাইসেন্স নবায়ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট অস্ত্রধারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮