বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দুর্গাপূজায় রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত থাকবে আরও ২ প্লাটুন

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১৫, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রাজশাহীতে ১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও ২ প্লাটুন বিজিবি সদস্যকে রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী নগরীর রানীবাজার অলকার মোড় এলাকার অ্যারোহেড পূজামণ্ডপের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে পূজার নিরাপত্তায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

বিজিবি সূত্রে জানা গেছে, আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিশেষ নিরাপত্তাব্যবস্থা কার্যকর থাকবে। এর আওতায় রাজশাহী জেলার সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ৬৮টি পূজামণ্ডপ এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত ছয়টি পূজামণ্ডপসহ মোট ৭৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

নিরাপত্তা জোরদারে ব্যাটালিয়নের অধীন ১১টি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) থেকে দিনরাত ২৪ ঘণ্টা নজরদারি চালানো হবে। প্রতিটি বিওপি থেকে প্রতিদিন চারটি করে বিশেষ টহল পরিচালনা করা হবে। এসব টহল কার্যক্রমের সার্বিক তদারকিতে কমান্ডাররা ডিজিটাল ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন।

এ ছাড়া যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে ব্যাটালিয়ন সদর দপ্তরে দুই প্লাটুন বিজিবি সদস্যকে রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে। বিশেষ করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় জনসাধারণকে গুজবে কান না দেওয়া, তথ্য যাচাই ছাড়া কোনো সংবাদ বা তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক কোনো বিষয় নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ের শেষে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। একই সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময় করে তোলার আহ্বান জানান।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিমানে উঠতে গিয়ে সিঁড়িতে খেলেন হোঁচট, যে ঘটনায় বাইডেনকে করেছিলেন কটাক্ষ, সেটাই ঘটলো ট্রাম্পের সাথে

রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান

বেসরকারিকরণ হলে বাড়বে বিদ্যুতের দাম, কমবে সেবার মান: বিদ্যুৎ শ্রমিক ফেডারেশন

যৌতুকের টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন বর

রাজশাহীতে ফসলি জমিতে পুকুর খননে বাধা দেয়ায় হুমকির মুখে ৩ পরিবার, বাড়ি ছাড়া বাবা-ছেলে

রাবি ভর্তি পরীক্ষা: ৬ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

সিজারে প্রসূতির মৃত্যু: গোদাগাড়ী মডেল হাসপাতাল ঘিরে শত অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন

আরএমপি’র সদর দপ্তরে বঙ্গবন্ধুর কর্নার উদ্বোধন করলেন আইজিপি

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ