রবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রামেকে নবজাতক রেখে পালিয়েছে তরুণ-তরুণী

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ২৬ নম্বর ওয়ার্ডে নবজাতককে রেখে পালিয়ে গেছেন তরুণ-তরুণী। নবজাতকটিকে ভর্তির কাগজ আনার কথা বলে তাঁরা দুজন হাসপাতালের বাইরে যান। এরপর তাঁরা আর ফিরে আসেননি। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।

এ সম্পর্কে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহাম্মদ বলেন, গতকাল রাত পৌনে আটটার দিকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডের নার্স ডেস্কের সামনে একটি সদ্য ভূমিষ্ঠ ছেলে বাচ্চাকে কে বা কারা রেখে পালিয়ে গেছেন।

রোববার দুপুর পর্যন্ত নবজাতকের পরিবারের সন্ধান পাওয়া যায়নি। তার খোঁজ নিতেও কেউ আসেননি। বাচ্চাটি বর্তমানে ২৬ নম্বর ওয়ার্ডের হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আছে। বাচ্চাটি সুস্থ আছে। এ ব্যাপারে নগরের রাজপাড়া থানায় হাসপাতালের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

২৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত এক নার্স জানান, গতকাল সন্ধ্যায় ওই তরুণ-তরুণী শিশুটিকে নিয়ে হাসপাতালে আসেন। তাঁদের কাছে নবজাতকটিকে ভর্তির কোনো কাগজপত্র ছিল না। ভর্তির কাগজ আনতে বলা হলে তাঁরা দুজনই বেরিয়ে যান। আর ফিরে আসেননি। তাঁরা শিশুটির মা–বাবা ছিলেন কি না, তা–ও জানা যায়নি। শিশুটির ওজন একটু কম, তবে সুস্থ।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাবিতে যুবলীগ নেতার নিয়োগ ১০ লাখ টাকা মিট হয়েছে দাবি কর্মচারীর

সুফি গানে জ্যোতি ছড়াচ্ছেন সাগর দেওয়ান

সংসদ ভোট: অভিযোগ আমলে নেবে না ইসি, যেতে হবে হাইকোর্টে

১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা পচা গ্রেফতা

বিষধর সাপের কামড়ে প্রাণ গেল রাবি শিক্ষার্থীর

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

মোহনপুর থানা ও এসিল্যান্ড অফিসে ব্যাপক ভাঙচুর, অসংখ্য গাড়িতে অগ্নিসংযোগ

রাজশাহীতে গোপন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল, যুবক গ্রেফতার

রাজশাহীতে অস্ত্রসহ একাধিক মামলার আসামি সুজন আলী গ্রেফতার

রাজশাহীতে অস্ত্রসহ একাধিক মামলার আসামি সুজন আলী গ্রেফতার

পদ্মা নার্সিং ইনস্টিটিউট জোরপূর্বক দখলের অভিযোগ, শ্রমিক লীগ নেতাসহ দুইজন জেলহাজতে