সোমবার , ২৬ আগস্ট ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে একাদশ সংসদ নির্বাচনে মিনুকে ভোট দিতে বাধা দেয়ার দায়ে মামলা

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ২৬, ২০২৪ ৭:০৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদ্য সাবেক কাউন্সিলর সামসুন নাহার বাদী হয়ে শনিবার (২৪ আগস্ট) রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেছেন।
মামলার এজাহারে আসামি হিসেবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ২০০ থেকে ২৫০ জনকে। এজাহারে বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের দিন বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ভোট দিতে গেলে আসামিরা তাকে বাধা দেন। এসময় ফাঁকা গুলি ছোড়া হয়। আর পিটিয়ে কয়েকজনকে আহত করা হয়। এছাড়া কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনার পর আসামিরা সামসুন নাহারের বাড়ি ও অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। লুট করা হয় নগদ টাকা ও গয়না। ওই সময় রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় মামলা করা যায়নি। তাই এখন মামলা করলেন।
এদিকে মামলার এজাহারে সামসুন নাহার নিজেকে মহিলা দলের ১ নম্বর যুগ্ম সম্পাদক উল্লেখ করেছেন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে রাজশাহী সিটি নির্বাচনে অংশগ্রহণ করায় ২০২৩ সালে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়। এই ১৬ জনের মধ্যে তার নামও রয়েছে।
সামসুন নাহার গণমাধ্যমের কাছে স্বীকার করেন, তিনি এখনো বহিষ্কৃত। ওই বহিষ্কারাদেশ এখনো প্রত্যাহার হয়নি। এজাহারে ভুলবশত দলীয় পরিচয় দেওয়া হয়েছে। তবে মনে-প্রাণে তিনি সব সময় জাতীয়তাবাদী আদর্শ লালন করে থাকেন।
এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ গণমাধ্যমকে জানান, সাড়ে পাঁচ বছর আগের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার আসামিরা পলাতক রয়েছেন। দ্রুতই তাদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে আলোচিত ইব্রাহিম হত্যাকান্ডের মূল আসামীকে গ্রেফতার করেছে পুলিশ 

যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

মহান বিজয় দিবসে আরইউজের আলোচনা সভায় নেতৃবৃন্দ আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ করে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবেই ইনশাআল্লাহ

রাজশাহীর চারঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৩০ নভেম্বরের মধ্যে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ

রাজশাহীতে কর্মসংস্থান বিষয়ক ইএসডিও-রেসকিউ প্রকল্পের সভা অনুষ্ঠিত

রসদ সরবরাহে ব্যর্থ, উপপ্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিলেন পুতিন

রাজশাহীতে মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ সদস্যসহ আহত ২

রাজশাহী নগরীতে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার: গ্রেপ্তার ৩

গোদাগাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১০