শুক্রবার , ১৯ জানুয়ারি ২০২৪ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ৭০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করলেন রাসিক মেয়র লিটন

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ১৯, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ১৪ ও ১৫ নং ওয়ার্ডের ৭০০ জন অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় মহানগরীর উপশহরস্থ শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছরের ন্যায় এবারো সারাদেশে শীতার্তদের জন্য শীতবস্ত্র পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর সহায়তায় সারাদেশে কম্বল বিতরণ করা হচ্ছে। রাজশাহীতেও শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী অব্যাহতভাবে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। আপনারা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার পিতা শহীদ এএইচএম কামারুজ্জামান সহ জাতীয় চার নেতা শহীদ হয়েছেন, তাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমরা যেন আরো বৃহৎ পরিসরে আপনাদের জন্য কাজ করতে পারি, সেজন্য সবার দোয়া কামনা করছি।

কম্বল বিতরণকালে বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন আনার, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, ১৪নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেক, ২৬ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল কাদের সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আমরা একই পরিবার: ড. ইউনূস

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

নগরীতে শিক্ষকদের বিরুদ্ধে সাংবাদিকদের হুমকি দেয়ার অভিযোগ

সোনার দেশ পত্রিকা অফিসে আগুন

রাবি শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

রাসিকের ৩০ টি ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম চলছে, 

Experienced a surge in popularity during the 1960s

রাজশাহী মহানগর উন্নয়ন ও পশ্চিমাঞ্চল রেলে অবকাঠামোগত উদ্যোগের প্রেক্ষাপট

রাজশাহী নগরীতে সাতজন মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা

রাজশাহী চিড়িয়াখানার কফিনে শেষ পেরেক, আহম্মেদ শফিউদ্দিন