• রাজশাহী, বাংলাদেশ
  • ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

তানোরে ‘সওজে’র সড়ক মেরামত দেড় মাসেই ভেঙ্গে খানাখন্দে ভরপুর, দুর্ভোগে মানুষ

প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৩

তানোরে ‘সওজে’র সড়ক মেরামত দেড় মাসেই ভেঙ্গে খানাখন্দে ভরপুর, দুর্ভোগে মানুষ

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর তানোর থেকে মোহনপুর পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়ক মেরামতে অনিয়মের অভিযোগ উঠেছে। ফলে মেরামতের দেড় মাস না পেরুতেই সড়কের বিভিন্ন স্থানে ভেঙ্গে খানাখন্দে ভরপুর হয়ে পড়েছে।সরেজমিন অনুসন্ধান করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যাবে।সংশ্লিষ্ট এলাকাবাসি এবিষয়ে সরেজমিন তদন্তপুর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশন(দুদুক) ও সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, সম্প্রতি রাজশাহী সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সড়কটি প্রায় দেড়মাস আগে মেরামত করেছেন। কিন্তু মেরামত কাজে পাথর কম ও নিম্নমানের উপকরণ ব্যবহার করায় অল্প সময়ে সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। গত বৃহস্পতিবার রিক্সা ভ্যানযোগে তানোর থেকে মোহনপুর যাতায়াতের সময় এমন দূশ্য দেখা গেছে। এছাড়াও তানোর গোল্লাপাড়া বাজারে একটি ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়ম করা হয়েছে,সিডিউল মোতাবেক ড্রেন নির্মাণ করা হয়নি মাপেও কম।
জানা গেছে, তানোরের কাশিম বাজার -বায়া পর্যন্ত এলজিইডির সড়কটি ভেঙ্গে পড়ায়।বিকল্প হিসেবে তানোর-মোহনপুর সওজের সড়ক দিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। আশির দশকে তানোর-মোহনপুর এই রাস্তা দিয়েই রাজশাহী নগরীতে যাতায়াত করতেন এই অঞ্চলের মানুষ। কিন্তু কালের বিবর্তনে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠায় সড়কটি এখন মানুষের শুধু বিশেষ প্রয়োজনে ব্যবহার হয়ে থাকে।এদিকে রাস্তার দৈর্ঘ্য-প্রস্ত, বরাদ্দের পরিমান ইত্যাদি বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ সওজ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তানোর সদর থেকে মোহনপুর থানা মোড় পর্যন্ত সড়কটির দৈঘ্য প্রায় ১৩ কিলোমিটার। কিন্তু এ সড়কের প্রস্থ কোথাও মোটা ও সরু রয়েছে। প্রস্থের সঠিক তথ্য দিতে পারেনি কেউ। সম্প্রতি দেড়মাস আগে সড়কটির বিভিন্ন স্থানে মেরামত করা হয়। এই সড়কের তানোর সদর থেকে কাশিম বাজার পর্যন্ত প্রায় স্থানে রাস্তার দু’ধার ভেঙ্গে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। তাছাড়া সড়কটিতে গাছের ডালপালা ও ঝোপ জঙ্গল বেড়ে এক থেকে দেড় ফিট গিলেছে। এরপরও এসব গাছের ডালপালা ও ঝোপ জঙ্গল পরিস্কার করার ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোটবড় দূর্ঘটনা।
অপরদিকে, মোহনপুর উপজেলার খানপুর ও আমরাইল-পুল্লাকুড়ি নামক স্থানে বৃষ্টির পানি রাস্তার ওপর দিয়েই নামছে। মূলত সেখানে ভারী বৃষ্টির পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে, সড়কের ওপরে অপরিকল্পিত ভাবে বেশ কয়েক স্থানে বড় বড় ইট ফেলা হয়েছে। তাতে বিভিন্ন অটোভ্যান, উল্কাগাড়ী ও ট্রাক পিকআপ বেধেঁ স্বাভাবিক চলাচলে যানবাহন আটকা পড়ছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছেন।
এদিকে সড়ক ও জনপথের (সওজ)
নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুকের অভিমত, এই সড়ক মেরামত কাজে কোন ঠিকাদার নিয়োগ দেয়া হয়নি। এজন্য কোন অর্থও বরাদ্দ হয়নি। কেবল অফিসের গাড়ি আর লোকবল ও জিনিসপত্র ব্যবহার করে মেরামত করা হয়েছে।
এদিকে অসমর্থিত একটি সুত্র জানায়, প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে অতিগোপণে কোটেশন বিজ্ঞপ্তি দেখিয়ে সওজের রাজশাহী বিভাগের নির্বাহী প্রকৌশলী তার পছন্দের ঠিকাদার নিযুক্ত করে এই সড়ক মেরামত কাজের অধিকাংশ অর্থ তছরুফ করেছেন। মেরামত কাজে অনিয়ম করায় দেড় মাসেই সড়কের বিভিন্ন স্থানে ভেঙ্গে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই অঞ্চলের হাজারো মানুষ বলে জানান আমরাইল-পুল্লাকুড়ি গ্রামের বাসিন্দা মজিদ, মহসিন ও মেছের আলী।স্থানীয় এক ভ্যানচালক রুস্তম আলী বলেন, প্রায় দেড় মাস আগে তানোর-মোহনপুর সড়কের বিভিন্ন স্থানের গর্তে পাথর বিছিয়ে তার ওপর পোড়া মবেলের ন্যায় গন্ধ বিশিষ্ট বস্তু দ্বারা মেরামত করা হয়। এরপর কিছুদিন হালকা ও ভারী যানবাহন চলাচলে ভেঙ্গে পড়েছে রাস্তাটি।
এব্যাপারে রাজশাহী সওজের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী  জাহেদুর রহমানের মোবাইলে ফোন দেয়া হলে সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ত আছি বলে সংযোগ বিছিন্ন করেন এই প্রকৌশলী। পরে সওজের রাজশাহী বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুকের মোবাইলে ফোন দেয়া হলে তিনি বলেন- তানোর টু মোহনপুর যাতায়াতের সড়কটি রিপিয়ারিং কাজে কোন ঠিকাদার নিয়োগ দেয়া হয়নি। এজন্য কোন অর্থও বরাদ্দ হয়নি। কেবল অফিসের গাড়ি আর লোকবল ও জিনিসপত্র ব্যবহার করে রিপিয়ারিং করা হয়েছে। তবে, কোন বিজ্ঞপ্তি ছাড়া অফিসের গাড়ি আর লোকবল ও জিনিসপত্র ব্যবহার করে এতো টাকার রিপিয়ারিং কাজ করা যায় কিভাবে এমন প্রশ্নে এড়িয়ে গেছেন এই নির্বাহী প্রকৌশলী।তবে তিনি,তথ্য অধিকার আইনে আবেদন করে তথ্য নিতে বলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮