রবিবার , ৭ মে ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটের কর্মকর্তার সমিতির উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিবেদক
সনি নিউজ
মে ৭, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( রুয়েট )-এ কর্মকর্তা সমিতির উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৭ জুন) দুপুর সোয়া ১২টায় প্রশাসনিক ভবনের ২১৭ নং কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কর্মকর্তা সমিতির সভাপতি নাজিমউদ্দীন আহম্মদ সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রুয়েট ভাইস- চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ও কর্মকর্তা সমিতির নির্বাহী সদস্য আরিফ আহাম্মদ চৌধুরী, কর্মকতা সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বার্ষিক সাধারণ সভা ও বিদায় সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক ও কর্মকর্তা সমিতির নির্বাহী সদস্য মোহা. মাহাবুবুল আলম। বার্ষিক সাধারণ সভায় কর্মকর্তা সমিতির কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বিপু বিগত বছরের আয় ও ব্যয়ের হিসাব উপস্থাপন করেন এবং উপস্থিত সমিতির সদসবৃন্দ তা অনুমোদন করেন।

অনুষ্ঠানের এই পর্বে আরোও বক্তব্য রাখেন- রুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তৌহিদ আরিফ খান চৌধুরী, কর্মকর্তা সমিতির সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. হারুন অর রশিদ, প্রকৌশল শাখার নির্বাহী প্রকৌশলী মো. নোমান পারভেজ, সহকারী প্রকৌশলী মো. শাহানুর আলম, আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো. জুলফিকার ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কর্মকর্তা সমিতির সহ-সভাপতি মো. রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. নাসির উদ্দীন শাহ্ধসঢ়;, দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. রাইসুল ইসলাম রোজ, প্রচার সম্পাদক আ.ফ.ম. মাহমুদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী মো. মামুন অর রশিদ, মহিলা বিষয়ক সম্পাদক রাজেফা খাতুন, কার্যনির্বাহী সদস্য- প্রকৌশলী আসিফ আল আমিন, মো. মনিরুজ্জামান রাসেল, প্রকৌশলী নাঈম রহমান নিবিড় সহ বিভিন্ন দপ্তর প্রধান, শাখা প্রধানবৃন্দ, কর্মকর্তা সমিতির সাধারণ
সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন কর্মকর্তা সমিতির পক্ষ থেকে প্রকৌশল শাখার বিদায়ী সিনিয়র নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব আলী খান ও তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিদায়ী সিনিয়ির টেনিক্যাল অফিসার মো. আব্দুল অদুদ-কে বিদায় সংবর্ধ্বনা প্রদান করা হয়। এছাড়াও সভায় রুয়েটে চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মুক্তির উৎসব’ করতে ৭৬ লাখ টাকা চেয়ে ৭০ প্রতিষ্ঠানে সাবেক সমন্বয়কের চিঠি

রাজশাহীতে জনস্বাস্থ্য প্রকৌশলী হারুন অর রশিদের অপসারণ দাবিতে মানববন্ধন, পাল্টা অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

রাজশাহীতে সারের সংকট নেই’, গুজবে কান না দেওয়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

পরিবহন খাতে শৃঙ্খলা আনতে ঐক্যের আহ্বান এমপি মিলনের

রাবি ক্যাম্পাসে কলেজ শিক্ষার্থীর মৃত্যু: রহস্য ঘনীভূত

সাংবাদিকরা সোর্স প্রকাশে বাধ্য নয় : হাইকোর্ট

সাংবাদিকরা সোর্স প্রকাশে বাধ্য নয় : হাইকোর্ট

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাজশাহীতে ছাত্রলীগ নেতাসহ আরও এক আসামি গ্রেপ্তার

দুর্গাপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, পলাতক আসামি গ্রেফতার

বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: তেলের মূল্য বৃদ্ধির আশঙ্কায় রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে ভিড়