শনিবার , ৫ এপ্রিল ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
sonynews
এপ্রিল ৫, ২০২৫ ৮:৫৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কর্ণহার থানা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

গ্রেফতারকৃতরা হলেন: মোঃ সোহেল রানা (৩৭) ও মোঃ উজ্জল সরকার (৪২)। সোহেল রানা রাজশাহী মহানগরীর পবা থানার তেঘর মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল গফফারের ছেলে এবং উজ্জল সরকার রাজশাহী জেলার তানোর থানার আকসা এলাকার মোঃ আব্দুল সরকারের ছেলে।

পুলিশ জানায়, ৪ এপ্রিল বিকাল পৌনে ৩টায় কর্ণহার থানা পুলিশের একটি টিম মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং বিশেষ অভিযান পরিচালনা করছিলো। এ সময় গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে, দুই মাদক ব্যবসায়ী কর্ণহার থানার হাওয়ার মোড় এলাকায় গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে এসআই মোঃ নুরন্নবী হোসেন ও তাঁর নেতৃত্বে একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে এবং সোহেল রানা ও উজ্জল সরকারকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কর্ণহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রাজশাহীতে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে, যাতে শহরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিভাগীয় প্রধানদের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

নগরীতে ঘরে ঢুকে দুই যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ বিপ্লব বাহিনীদের বিরুদ্ধে

থামানো যাচ্ছেনা গবাদি পশুর ল্যাম্পি স্কিন রোগ: বিপাকে রাজশাহী চরাঞ্চলের মানুষ

সর্বজনীন পেনশন প্রত্যাহারের দাবি রুয়েট শিক্ষক সমিতির

রাজশাহীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত

ব্লেড দিয়ে নাম লিখে দেন নাবালিকার বুকে, মাদক খাইয়ে ধর্ষণ হুক্কা বারে

ব্লেড দিয়ে নাম লিখে দেন নাবালিকার বুকে, মাদক খাইয়ে ধর্ষণ হুক্কা বারে

প্রশ্ন ফাসের মামলায় ৭ বছর কারাদন্ডের আদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালতের

প্রশ্ন ফাসের মামলায় ৭ বছর কারাদন্ডের আদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালতের

রাজশাহী বিভাগের ২৩টি উপজেলার চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারস্যানের শপথ গ্রহণ

রাজশাহীতে এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মাছ বিতরণ কর্মসূচি

বড় জুয়ার বোর্ডে পুলিশের অভিযান, রাজশাহীতে ১০ জুয়াড়ি আটক