রবিবার , ১৯ মে ২০২৪ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নামাজে যাওয়ার পথে কুকুর পালের কামড়ে বের করে ফেলে নাড়ি-ভুঁড়ি, পরে মৃত্যু

প্রতিবেদক
সনি নিউজ
মে ১৯, ২০২৪ ১০:৫৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কুকুরের কামড়ে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার ভোররাতে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের চারানিপাড়া নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে নান্দাইল মডেল থানার এসআই মো. সাহিদুল ইসলাম জানান।
নিহত ৪০ বছর বয়সী ইজাজুল ইসলাম উপজেলার শেরপুর ইউনিয়নের শেরপুর গ্রামের সমির উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাতে এসআই বলেন, ইজাজুলের মা-বাবা কেউ নেই; তিনি বিয়েও করেননি। চারানিপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থেকে এসিআই কোম্পানির মালামাল এক দোকান থেকে কিনে অন্য দোকানে বিক্রি করতেন।

তিনি বলেন, “ঘটনার সময় ইজাজুল বাসা থেকে বেরিয়ে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাচ্ছিলেন। পথে কুকুরের পাল তাকে কামড়ে পেটের নাড়ি-ভুঁড়ি বের করে ফেলে। এছাড়া শরীরের বিভিন্ন অংশ কামড়ে ছিন্নভিন্ন করে।
এ সময় এক নারী দেখতে পেয়ে পেয়ে লাঠি নিয়ে তাড়া করলে কুকুরের পাল চলে যায়। পরে ওই নারী আশপাশের লোকজনকে ডাকাডাকি করে নিয়ে আসার আগেই ইজাজুলেল মৃত্যু হয়।”
পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ইজাজুলের লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে এসআই সাহিদুল জানান।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে যুক্ত হলো দুইটি দৃষ্টিনন্দন বিদ্যুতের পোল

চারঘাটে সাংবাদিকদের ইফতার মাহফিল ও রাজশাহী প্রেসক্লাবের সম্পাদকে সাধারণ সম্মাননা স্মারক প্রদান

সহকর্মীকে যৌন হয়রানির দায়ে শাস্তি ‘তিরস্কার’ পেলেন ইউএনও!

রাজশাহীতে নিয়ন্ত্রণহীন সবজির বাজার, বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার

রাবির নতুন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।

প্রতিবন্ধীবান্ধব প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

রক্তঝরা নাক নিয়ে পুরো ম্যাচ খেললেন রোনালদো, পেলেন বড় জয়

গোদাগাড়ী সীমান্তে ১৭৮০ গ্রাম হেরোইন উদ্ধার: গ্রেফতার ১

ভয়ংকর মাদক আইসের সবচেয়ে বড় চালান জব্দ

ট্রাফিক পুলিশের ধাওয়ায় ৫০ হাজার টাকা ফিরে পেলেন ভুক্তভোগী