বুধবার , ২৯ নভেম্বর ২০২৩ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বঙ্গবন্ধু সরকারি কলেজে ৭৫ পরীক্ষার্থীর ৭৩ জনই ফেল

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ২৯, ২০২৩ ১১:২৯ পূর্বাহ্ণ

অনলাইন নিউজঃ রাজবাড়ীর পাংশা উপজেলার জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় ৭৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন মাত্র দুই জন। বাকি ৭৩ জনই ফেল করেছেন। এতে পাসের হার দাড়িয়েছে মাত্র ২ দশমিক ৬৭ শতাংশ।

রোববার (২৬ নভেম্বর) প্রকাশিত এ ফলাফলে হতাশা প্রকাশ করেছেন অবিভাবকসহ এলাকাবাসী। তারা বলছেন, ওই দুইজন শিক্ষার্থীর জন্য শতভাগ ফেলের তালিকায় নাম উঠেনি কলেজটির। তবে এভাবে চলতে থাকলে সামনে আরও ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।

জানা গেছে, পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা বাজারের পাশে ১৯৯৪ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। ২০২১ সালে কলেজটি সরকারি হিসেবে নথিভুক্ত হয়। বর্তমানে কলেজটিতে অধ্যক্ষসহ পাঠদানের জন্য ২৭ জন শিক্ষক রয়েছেন। এছাড়া রয়েছেন ১৪ জন কর্মচারী। স্থানীয়দের অভিযোগ, বঙ্গবন্ধুর নামের কল্যাণে কলেজটি সরকারি হলেও কলেজে শিক্ষার মান বাড়েনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজে অধ্যক্ষ নেই। অন্য শিক্ষকরা কলেজের মাঠে গল্প করছেন। সাংবাদিক জেনে কয়েকজন শিক্ষক শ্রেণি কক্ষে গিয়ে পাঠদান শুরু করেন। নোটিশ বোর্ডে নেই এইচএসসি পরীক্ষার ফলাফল। কয়েকজন শিক্ষকের কাছে পরীক্ষার ফলাফল জানতে চাইলে তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

কলেজের অধ্যক্ষ মো. নবিউল ইসলামের সঙ্গে মোবাইলে পরীক্ষার ফলাফল জানতে চাইলে তিনি বলেন, ‘আমি একটু ব্যস্ততার মধ্যে আছি। একটা ফাইলের কাজ করছি। আপনি কলেজের অন্যান্য সিনিয়র শিক্ষকদের সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে সরিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজমল আল বাহার বলেন, কলেজটি সরকারি হওয়ার আগে ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত হতো। তখন কলেজটি ভালো ছিল, পরীক্ষার রেজাল্টও ভালো হয়েছে। বর্তমানে সরকারি হওয়াতে মনে হচ্ছে শিক্ষকদের লাগাম ধরার মতো কেউ নেই। এমন চলতে থাকলে এলাকার ভবিষৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ইউপি চেয়ারম্যান আজমল আল বাহার।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেলেন নয়া দিগন্তের শামছুল ইসলাম

দরিদ্র পরিবার থেকে উঠে আসা পর্নো-তারকা যুগলের ছিল বিলাসবহুল জীবন

রাজশাহীতে মুহম্মদপুর (টিকাপাড়া) কারিগরি মাদ্রাসার উদ্বোধন

রাজশাহীতে মুহম্মদপুর (টিকাপাড়া) কারিগরি মাদ্রাসার উদ্বোধন

সোনাদীঘি জামে মসজিদের উদ্বোধন করলেন রাসিক মেয়র

রাজশাহী-৫ আসনের ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ

টিসিবির রমজান উদ্যোগ-কাল থেকে রাজশাহীতে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু

ঋতু খাতুন রিয়া হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

রাজশাহীতে হেরোইন, ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ১

রাজশাহী নগরীতে ২ টি ওয়ান শুটারগান ও গান পাউডারসহ গ্রেফতার ১

নদীর বাঁধ খুলে দেওয়ায় গভীর রাতে উত্তাল রাজশাহী, ভারতবিরোধী স্লোগান