সোমবার , ১৬ অক্টোবর ২০২৩ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীর শিরোইল কলোনিতে চালার টিন কেটে দুই দোকানে দুধর্ষ চুরি

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ১৬, ২০২৩ ১১:৪৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে একই দিনে ওষুধের দোকানের পাশাপাশি বিকাশের দোকানের চালার টিন কেটে ৮০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৬ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে শিরোইল কলোনি বিশ্ব গোডাউন মোড়ের সাজ্জাদ ফার্মেসী ও বিএন কম্পিউটার এন্ড ফটোস্ট্যাটের দোকানে দুঃসাহসিক এই চুরির ঘটনা ঘটে।

দোকানের মালিক মো. সাজ্জাদ হোসেন জানান, গতকাল রাতে ঠিকঠাক মতো দোকানে তালা দিয়ে বাড়িতে চলে যাই। আজ সোমবার সকাল ৮টার সময় এক ছেলে আমাকে ফোন দিয়ে জানায় দোকানে চুরির বিষয়টি। তালা খুলে দোকানে ঢুকে দেখি-দোকানের ভেতর সব কিছু এলোমেলো। ওষুধের র‌্যাকে অনেক মুল্যবান ওষুধ নাই। এছাড়া ক্যাশ বাক্সের তালা ভাঙ্গা অবস্থায় নিচে পড়ে আছে। ওষুধ বিক্রির ক্যাশে রাখা নগদ ৩০ হাজার টাকা নাই। দোকানের র‌্যাকে রক্ষিত আরও ৫০ হাজার টাকার বেশি মুল্যবান ওষুধ নাই। উপরে তাকিয়ে দেখি, টিন কাটা। পরে চন্দ্রিমা থানায় ফোন করলে থানা থেকে পুলিশ এসে সবকিছু লিখে নেয়।

সিসি টিভি ফুটেজ পর্যালচনা করে দেখা যায়, চালার টিন কেটে পা ঝুলিয়ে ভেতরে প্রবেশ করছে একজন চোর। ক্যামেরার দিকে চোখ যেতেই মুখ লুকানোর চেষ্টা করছে সে। পরে তার গেঞ্জি দিয়ে মুখ ঢেকে চুরিরকার্যক্রম চালায়। এরপর একই কায়দায় ফ্রিজের ওপর টুল রেখে চালার ওপর দিয়ে পালিয়ে যায়।

অন্যদিকে সাজ্জাদ ফার্মেসীর পাশে বিএন কম্পিউটার এন্ড ফটোস্ট্যাটের দোকানেও ঠিক একই কায়দায় চালার টিন কেটে ক্যাশের সামান্য কিছু টাকা চুরি করে নিয়ে যায় চোর। কি পরিমাণ টাকা চুরি হয়েছে সেব্যাপারে সঠিক কিছু জানাতে পারেননি দোকানের মালিক বশির উদ্দিন।

চুরির ব্যপারে ইলেকট্রিশিয়ান বাদল ও হুমায়ন কবির জানান, এক মাসের ব্যবধানে শিরোইল কলোনি এলাকায় ৫টি চুরির ঘটনা ঘটলেছে এবং চুরিগুলো ছিল দুধর্ষ। এর আগে কলোনির ৫ নম্বর রোডে রেলওয়ে চিফ ইলেকট্রিক ইঞ্জিনিয়ার মো: ফারুক হোসেনের বাসায় ভেন্টিলেটর ভেঙ্গে ৭ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরেরা। অভিযোগের একমাস পেরিয়ে গেলেও অজ্ঞাত কারণে থানার হিম ঘরে রয়েছে তদন্তকাজ। এছাড়া শিরোইল কলোনির ৩ নং গলির ইলেকট্রিশিয়ান হুমায়ন কবিরের সিড়ি ঘরের টিন কেটে ২০ হাজার টাকার মালামাল এবং একই গলিতে মারুফ হোসেনের দোকানের তালা ভেঙ্গে ৩০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় তারা। সেসময় সিসিটিভি ফুটেজ দেখে চোরদের শনাক্ত করা হলেও তাদের আটকের পর ছেড়ে দেয় চন্দ্রিমা থানা পুলিশ। এনিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় থানা পুলিশের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি পুলিশের উদাসীনতায় অপূরনীয় ক্ষতির ঝুকিতে পড়ছেন তারা।

এদিকে টিনের চালা কেটে চুরির ঘটনায় কলোনির অন্যান্য ব্যবসায়ীদের মাঝেও আতঙ্ক বিরাজ করছে। কলোনির চোর ও মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, দোকানে চুরির কথা শুনে তাৎক্ষণিক ফোর্স পাঠিয়েছি। অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাবির সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মারকে প্রতিহতের ঘোষণা স্থানীয়দের

রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

উপশহরে নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

উপশহরে নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

হ্যাকারদের কবলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

রাজশাহী মহানগরীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার

তৃতীয়বারের মতো ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ পাবে, রাসিক

রাসিক নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন উত্তোলন করলেন আব্দুর রাজ্জাক সুজন

রাজশাহীতে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি মামলা

In particular, the garbled words of lorem ipsum bear

বগুড়ায় বিপুল পরিমাণ গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার: জব্দ ট্রাক