মঙ্গলবার , ১৭ অক্টোবর ২০২৩ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী অঞ্চলে কড়া নাড়তে শুরু করেছে শীতের আমেজ

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ১৭, ২০২৩ ৬:০৪ পূর্বাহ্ণ

এমডি রানা: বিদায় নিচ্ছে আশ্বিন মাস। কার্তিকের আগমনীতে দরজায় কড়া নাড়তে শুরু করেছে শীতের আমেজ। উত্তরের জেলা রাজশাহীতে রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হতে শুরু করেছে শীতের পরশ। ঘাসের ডগায় জমছে শিশির বিন্দু। পায়ের স্পর্শে অনুভূত হচ্ছে ঠান্ডা। ভোরের সূর্যোদয়ের মধ্য দিয়ে মিষ্টি রোদ আর সবুজ ঘাসের পাতার ওপর শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে শীত।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরে বিভিন্ন জায়গায় দেখা মিলছে কুয়াশা। ফসলের মাঠে উঁকি দিচ্ছে নতুন বীজের প্রস্ফুটিত চারা। তাতে শিশির বিন্দু ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা। স্থানীয়রা জানান, ভোরে বেশ কুয়াশা পড়ছে। এখন আর রাতে ফুল স্পিডে ফ্যান চালানো যাচ্ছে না। রাতে কাথা/পাতলা কম্বল জড়াতে হচ্ছে শরীরে। ভোর পর্যন্ত শীতের পরশ অনুভব হচ্ছে। তবে ঘন কুয়াশা এবং তীব্র শীত আসতে দেরি আছে।

সোমবার রাতে দেলওয়ার, রানা, আলাউদ্দিন, মানিক, সাকিব ও মাহবুবসহ বেড়াতে আসা কয়েকজন পর্যটক বলেন, আমরা রাজশাহীর সৌন্দর্য দেখতে এসেছিলাম। এখানে এখনই শীতের পরশ পাচ্ছি। অথচ ঢাকা ও দক্ষিণাঞ্চলে এখনো গরম। এ অঞ্চলে শীত আগে আসে তা মনে হচ্ছে।

এদিকে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। মুলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টমেটো, লাল শাকসহ বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, তাপমাত্রা কমতে শুরু করেছে। শীতের আগমন ঘটছে। মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী— এমন কথা বলেননি ট্রাম্প

ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের জায়গায় দায়িত্ব পেলেন সুরেশ চন্দ্র

বৃত্তি নিয়ে বিচারকদের জাপানে পড়ালেখার সুযোগ

রেস্টুরেন্টের আড়ালে ‘বার’, ওয়েটার থেকে শতকোটি টাকার মালিক মুক্তার

রেস্টুরেন্টের আড়ালে ‘বার’, ওয়েটার থেকে শতকোটি টাকার মালিক মুক্তার

রাজশাহী নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

রাজশাহীতে ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে ‘তুঘলকি কাণ্ড

রাজশাহী বিভাগে লড়ছেন ৭ জন নারী প্রার্থী

রাজশাহীতে ‘সাপ্তাহিক বাংলার বিবেক’ পত্রিকার ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নকল ও ক্যান্সার সৃষ্টিকারী কসমেটিকস বিক্রির দায়ে চারঘাটে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

এনবিআর চেয়ারম্যানের সঙ্গে রাসিক মেয়রের সাক্ষাৎ ও মতবিনিময়