Saturday , 9 November 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মাদকবিরোধী সাইকেল স্ট্যান্টশোর উদ্বোধন করলেন, পুলিশ কমিশনার

প্রতিবেদক
sonynews
November 9, 2024 12:04 pm

মাহীর তাজওয়ার রাফি: গড়ি দুরন্ত বাংলাদেশ, সাইকেলে চলি, সবুজের কথা বলি, মাদকমুক্ত বাংলাদেশ গড়ি-এই শ্লোগানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাউন্ড টেবিল বাংলাদেশের আয়োজনে এবং দুরন্ত বাই সাইকেলের সহযোগিতায় রাজশাহীতে অনুষ্ঠিত হলো সাইকেল স্ট্যান্টশো।

শুক্রবার (৮ নভেম্বর) বিকাল ৪ টায় রাজশাহী কেন্দ্রীয় ঈদগা মাঠের সামনে এই স্ট্যান্টশো অনুষ্ঠিত হয়।

সাইকেল স্ট্যান্টশোতে ০.৬ গ্রেভিটি রাইডারের একশ সদস্য সাইকেল নিয়ে বিভিন্ন স্ট্যান্টশো প্রদর্শন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

তিনি বলেন, মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আমাদের পুরো সমাজকে বিশেষত তরুণ সমাজকে মাদক মুক্ত রাখতে হবে বাইসাইকেলের মাধ্যমে দূষণ রোধ করা যায়, বাইসাইকেলের মাধ্যমে শারীরিক ব্যয়াম করা যায়। তরুণ সমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রয়োজন, এজন্য আমরা এই ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তা করতে পারি।

এছাড়াও তিনি স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বাই সাইকেল চালানোর উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে তিনি সকল সহযোগী ও উদ্যোক্তা এবং অংশগ্রহণকারীদের সাফল্য কামনা করে বক্তব্য শেষ করেন।

এসময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমাসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, হেড অফ মার্কেটিং, এজিএম ব্রান্ড (আরএফএল-আরএমআইএল, বাইক অ্যান্ড এসটিএল), খন্দকার আরিফ হোসেন ব্রান্ড ম্যানেজার (আরএফএল বাইক), সিফাত উদ্দিন বেগ, জাতীয় সভাপতি রাউন্ড টেবিল বাংলাদেশ, মাহমুদ আল-ওয়াহিদ ইসাদ, চেয়ারম্যান, ঢাকা রাউন্ড টেবিল-১।

অনুষ্ঠানে আগত প্রধান অতিথি ও সম্মানিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন রাউন্ড টেবিল বাংলাদেশ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রাউন্ড টেবিল বাংলাদেশের সাবেক জাতীয় সভাপতি ও সাইকেল স্ট্যান্টশো কমিটির প্রধান সমন্বয়ক এজাজ মাহমুদ রনি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চালের উৎপাদন কিছুটা পিছিয়ে আছে: কৃষিমন্ত্রী

বারনই নদী পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

টিটিসি নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছেন অভিযুক্তরা

ফাঁকা স্ট্যাম্পকে বায়না দলিল বানিয়ে মিথ্যা মামলা, বাদীর কারাদণ্ড

ফের বিপ্লব হলে সেটা হবে ভয়াবহ: জনপ্রশাসন কমিশন প্রধান

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও জুয়ারসহ গ্রেফতার ৯

স্বাধীনতার ৫৩ বছর পূর্ণ হলেও মানুষের প্রকৃত মুক্তি এখনো অর্জিত হয়নি, রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা

রেলস্টেশনের কক্ষে আটকে রেখে নারীকে নির্যাতন বুকিং সহকারীদের

রেলস্টেশনের কক্ষে আটকে রেখে নারীকে নির্যাতন বুকিং সহকারীদের

আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে: জামায়াত আমির

মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের এমটির বিরুদ্ধে যত অভিযোগ