শুক্রবার , ৩০ সেপ্টেম্বর ২০২২ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রেলস্টেশনের কক্ষে আটকে রেখে নারীকে নির্যাতন বুকিং সহকারীদের

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ৩০, ২০২২ ৯:৩০ পূর্বাহ্ণ
রেলস্টেশনের কক্ষে আটকে রেখে নারীকে নির্যাতন বুকিং সহকারীদের

অনলাইন ডেস্ক: নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনের একটি কক্ষে আটকে এক নারী যাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্টেশনের বুকিং সহকারীসহ চার কর্মচারীর বিরুদ্ধে।

বুধবার রাত ৮টার দিকে স্টেশনের প্লাটফর্মে এ ঘটনা ঘটে। লাঞ্ছিতের শিকার ওই নারী সৈয়দপুর শহরেরই বাসিন্দা।

অভিযোগে জানা গেছে, ওই দিন সন্ধ্যায় ওই নারী ১ অক্টোবর ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকিটের জন্য স্টেশনে যান। কিন্তু কাউন্টারের বুকিং সহকারী জানান, ওই তারিখের কোনো টিকিট নেই। তবে তিনি ওই নারী যাত্রীকে কালোবাজারে টিকিট পেতে সৈয়দপুর প্লাজার গ্লোবাল কম্পিউটারের দোকানে যাওয়ার পরামর্শ দেন।

সেখানে ছয়টি টিকিটের মূল্য হিসাবে গ্লোবাল কম্পিউটারের মালিক মনোয়ার হোসেন ওই নারী ট্রেনযাত্রীর কাছে তিন হাজার ২০০ টাকা নিয়ে একটি স্লিপ দিয়ে পুনরায় স্টেশনের বুকিং সহকারীর কাছে পাঠান।

ভুক্তভোগী ওই নারী জানান, বুকিং সহকারী জাহেদুল ইসলাম রনিকে ওই স্লিপ দেওয়ার পর তাকে আক্কেলপুর থেকে ঢাকা পর্যন্ত চারটি টিকিট ১৫০০ টাকা (আসন ছ কোচের ৮৬, ৯০, ৯১, ৯২) এবং পার্বতীপুর থেকে জয়পুরহাট পর্যন্ত দুটি টিকিট ৩০০ টাকা (আসন ছ কোচের ৫২, ৫৬) মূল্যের টিকিট দেন।

এ সময় সৈয়দপুর স্টেশন থেকে ঢাকা পর্যন্ত টিকিট প্রদান না করায় এবং দেওয়া টিকিটের মূল্য ১৮০০ টাকার স্থলে ৩২০০ টাকা নেওয়ার কথা তোলায় তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন। একসময় আরও দুজন রেল কর্মচারী মিলে নারী যাত্রীকে টেনেহিঁচড়ে বুকিং সহকারীর কক্ষে আটকে নারী রেল কর্মচারীসহ চারজন মিলে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। দেয়ালের সঙ্গে মাথা চেপে ধরে চড়-থাপ্পড় মারতে থাকেন তারা। একপর্যায়ে টিকিট ও তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেন।

সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারী মাহবুব হোসেন বলেন, নারী ট্রেনযাত্রীকে লাঞ্ছিত করার ঘটনা সত্য নয়। তিনি শহরের কোনো স্থান থেকে কত টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করেছেন তা আমাদের জানা নেই। বুকিং থেকে তার টিকিট প্রিন্ট করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ওসি শফিউল বলেন, স্টেশনে টিকিট সংগ্রহের বিষয়ে লাঞ্ছিতের ঘটনায় বুকিং সহকারী জাহেদুল ইসলাম রনির বিরুদ্ধে এক নারী লিখিত অভিযোগ করেছেন। এ অভিযোগে অজ্ঞাত রেলওয়ের আরও কয়েকজন কর্মচারীর কথা উল্লেখ করা রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে ডিগ্রী পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নির্দেশনা

Entrepreneurship is viewed as change include.

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন বিল গেটসের সাবেক স্ত্রী

বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ এবনে গোলাম সামাদকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি’

রাজশাহীতে ফেসবুকে শিক্ষিকার সঙ্গে পরিচয়, ১৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

ক্যাথরিনের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

স্বল্প খরচে লাভের সম্ভাবনা: রাজশাহীর আড়ানীতে তুলা চাষে ঝুঁকছেন কৃষকরা

রাজশাহীতে কথিত মানবাধিকার সংস্থার আড়ালে প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি

শান্তিতে নোবেলের জন্য রায়ান সাদী কীভাবে ‘মনোনীত’?

শান্তিতে নোবেলের জন্য রায়ান সাদী কীভাবে ‘মনোনীত’?

সাংবাদিককে ডেকে এনে বেধড়ক পেটালেন কাউন্সিলর

সাংবাদিককে ডেকে এনে বেধড়ক পেটালেন কাউন্সিলর