বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটে ৭৩ জন শিক্ষকের চূড়ান্ত গবেষণা প্রতিবেদন উপস্থাপন

প্রতিবেদক
sonynews
জুন ২৬, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৪-২০২৫ অর্থবছরের গবেষণা প্রকল্পসমূহের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে এক দিনব্যাপী উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কনফারেন্স রুমে এই সেমিনারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ। জ্ঞান সৃষ্টি, প্রযুক্তিগত উদ্ভাবন ও সমাজ উন্নয়নে গবেষণার ভূমিকা অপরিসীম। এই সেমিনার গবেষণার মানোন্নয়ন ও নতুন ভাবনার বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক।
এছাড়াও বক্তব্য দেন ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. বশির আহমেদ, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন।
সেমিনারে বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, গবেষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্ব শেষে ৭৩ জন শিক্ষক টেকনিক্যাল সেশনে ২০২৪-২০২৫ অর্থবছরের গবেষণা প্রকল্পসমূহের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করেন। আজ বৃহস্পতিবার (২৬ জুন)  সন্ধ্যায় এই দিনব্যাপী উন্মুক্ত সেমিনারের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুর মোড়ে সিকিউরিটি গার্ডকে মারধর ও ছুরি ধরে হত্যার হুমকি, এক ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার

সিণ্ডিকেটের বেপরোয়া কর্মকাণ্ডে রাজশাহী মহিলা টিটিসিতে ক্ষোভ-অসন্তোষ বাড়ছে

রাজশাহী নগরীতে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মহানগরবাসীকে আরএমপি’র শুভেচ্ছা

রাবিতে জিপিএ-৫ ছাড়া ‘এ’-‘সি’ ইউনিটে ভর্তি সুযোগ থাকছে না বিজ্ঞানের শিক্ষার্থীদের

যথাযোগ্য মর্যাদায় আরডিএতে পালিত হয়েছে জাতির জনকের ১০৩ তম জন্মবার্ষিকী

যথাযোগ্য মর্যাদায় আরডিএতে পালিত হয়েছে জাতির জনকের ১০৩ তম জন্মবার্ষিকী

রাজশাহীতে টায়ার জ্বালানো ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

রয়্যাল’স ক্লাবের উদ্দ্যোগে দুস্থ নারীদের মাঝে ২৭টি সেলাই মেশিন বিতরণ করলেন খন্দকার হাসান কবির

পবা থানার অভিযানে ভেজাল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ১