বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

প্রতিবেদক
sonynews
এপ্রিল ৩০, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় নির্মাণাধীন কাঁচাবাজার মার্কেট এবং নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বৃহস্পতিবার পরিদর্শনকালে নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত সময়ে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা প্রদান করেন রাসিক প্রশাসক। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শোনেন এবং তা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার হাতের আঙুলে ভোটের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মোয়াজ্জিমদের জন্য ভাতা প্রদা, খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে। তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী আগামী ২ মে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন করবেন।

রাসিক প্রশাসক বলেন, আমি গত ১৫ মার্চ দায়িত্ব নেয়ার পর থেকে নাগরিক সেবা সুনিশ্চিত করতে এবং নগরবাসীর চাহিদা পূরণে দিনরাত্রী কাজ করে যাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতায় আমি রাজশাহীকে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের মধ্যে অন্যতম একটি সুন্দর নগরীতে পরিণত করতে চাই।

তিনি আরো বলেন, দ্রুত সময়ে নওদাপাড়া কাঁচাবাজার মার্কেট নির্মাণ সম্পন্ন করে আইন অনুযায়ী বরাদ্দ প্রদান করা হবে। এতে করে সিটি কর্পোরেশনের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

এরপর নগরীর শিশু হাসপাতাল এবং বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন পুকুরে সৌন্দর্যবর্ধন কাজ এবং লক্ষ্মীপুর এলাকায় নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টারের নির্মাণ কাজ পরিদর্শন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

নওদাপাড়া কাঁচাবাজার মার্কেট পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, নওদাপাড়া বাজার সমিতির সভাপতি আবুুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সহ স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাহানের র‍্যালি চোখে পড়ার মতো 

দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি

রোমে বাংলাদেশ দূতাবাসে নাশকতার অভিযোগে যুবক আটক

রাজশাহীর শালবাগানে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বিএনপি নির্বাচনে না থাকায় আফসোস করি: ওবায়দুল কাদের

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

টাকা খেয়ে বায়াস্ট হয়ে প্রশ্ন কর; রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি ফারুক চৌধুরী

রাসিক মেয়র লিটনের সুস্থ্যতা কামনায় আরডিএ কর্মচারী লীগের দোয়া মাহফিল

রাসিক মেয়র লিটনের সুস্থ্যতা কামনায় আরডিএ কর্মচারী লীগের দোয়া মাহফিল