• রাজশাহী, বাংলাদেশ
  • ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২ ৬:১৪

রাজশাহীতে গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

রাজশাহীতে গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ মোঃ শরীফুল ইসলাম (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টায় মোহনপুর থানাধীন কেশরহাট বাকশোইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ ৬ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব।

গ্রেফতার মাদক কারবারি মোঃ শরীফুল ইসলাম। সে রাজশাহীর মোহনপুর থানার বাকশোইল গ্রামের মোঃ ময়েজ উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, রাজশাহী জেলার মোহনপুর থানাধীন কেশরহাট বাকশোইল গ্রামে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৬কেটি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮