বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পৃথক দুটি অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১৪, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ

অকিউল ইসলাম পরশ:  রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক দুটি  অভিযানে শাহমখদুম ও পবা থানা পুলিশ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, গত ১৩ জানুয়ারি পরিচালিত অভিযানে মোট ৭৬৫ গ্রাম গাঁজা ও ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো: সেলিম রেজা (৪০) ও মুনসুর রহমান (৪২)। সেলিম শাহমখদুম থানার বড়বনগ্রাম নামাপাড়া গ্রামের মৃত তামিজ উদ্দিনের ছেলে এবং মুনসুর পবা থানার দাদপুর পশ্চিমপাড়া মৃত সুবাহানের ছেলে। উভয় রাজশাহী মহানগরীর বাসিন্দা।

গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে পুুলিশের একটি টিম শাহমখদুম থানাধীন বেলুন চত্বর মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে বড়বনগ্রাম নামাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত সেলিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপর আসামি বাবু (পিতা-সাদেক ফকির), বড়বনগ্রাম নামাপাড়া, কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত সেলিমের দেহ তল্লাশি করে ৫ পুরিয়ায় মোট ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া সেলিমের দেওয়া তথ্য অনুযায়ী পলাতক আসামি বাবুর বসত বাড়িতে তল্লাশি চালিয়ে বস্তার মধ্যে পলিব্যাগে রাখা ৭৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে একই তারিখ রাত সাড়ে ১০টার দিকে পবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দাদপুর গ্রামে মুনসুরের বসত বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করাকালে মুনসুরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজ নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

What Can You Do To Save Your TECHNOLOGY From Destruction By Social Media?

বাংলাদেশে বিপুল মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ক্যান্ট: পাবলিক স্কুলে ছু’রি নিয়ে শিক্ষকের ওপর হামলা ছাত্রীর

কূটনীতির পর্দার আড়ালে মার্কিন মধ্যস্থতা যেভাবে যুদ্ধ ঠেকালো

গণপূর্ত সচিব ওয়াছি উদ্দিনের মেয়াদ বাড়লো এক বছর

বিয়ের প্রথম রাতেই ঐশ্বর্যর সাথে এই কাজ করেছিলেন অভিষেক বচ্চন

দূর্গাপুরে সাংবাদিকের উপর বিএনপি কর্মীদের হামলা

আদালত থেকে গায়েব হওয়া ৯ বস্তা নথি মিলল ভাঙারির দোকানে

সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নামে প্রতারণা: ৬ জন গ্রেপ্তার

এবার মমতাজের তৃতীয় স্বামী যে চাঞ্চল্যকর তথ্য দিলেন!