সোমবার , ৯ অক্টোবর ২০২৩ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে জাল কাগজে ইন্ডিয়ার ভিসার আবেদন, গ্রেফতার ২

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৯, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ জাল কাগজপত্র দিয়ে ইন্ডিয়ার ভিসা আবেদন করায় রাজশাহীতে দুই যুবককে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (৯ অক্টোবর) দুপুরে রাজশাহীতে ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টার থেকে তাদের আটক করে বোয়ালিয়া থানা পুলিশ। তাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে ভারতীয় সহকারী হাইকমিশনের পক্ষ থেকে থানায় একটি মামলাও করা হয়েছে।

এ মামলায় গ্রেফতার দুজনের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়। তাদের নাম সুমন আলী ও জমির উদ্দীন। অনলাইনে বিজনেস ভিসার আবেদন করার পর সোমবার নির্ধারিত দিনে কাগজপত্র জমা দিতে গিয়েছিলেন তারা। এ সময় যাচাই-বাছাইয়ে তাদের কাগজপত্র জাল দেখা যায়। বিষয়টি রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারকে জানালে তিনি নিজেই ভিসা এপ্লিকেশন সেন্টারে যান। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টারের ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, কামাল নামের এক দালালের মাধ্যমে এ দুই যুবক বিজনেস ভিসার জন্য আবেদন করেছিলেন বলে তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। যাচাই-বাছাই করে দেখা যায়, আবেদনের সঙ্গে তারা যেসব কাগজ দিয়েছেন তার সবই জাল। জাল কাগজে ভিসার আবেদন করায় তাদের পুলিশে দেওয়া হয়।

বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, জাল কাগজে ভিসার আবেদন করায় ভারতীয় সহকারী হাইকমিশনের পক্ষ থেকে দুজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে যুবলীগ নেতা সহ গ্রেফতার ১৭

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

সিটি প্রশাসকদের রাষ্ট্রীয় মর্যাদা নির্ধারণে প্রজ্ঞাপন ‎

রাজশাহীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের

দেশব্যাপি ধর্ষণের প্রতিবাদে নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত

তানোরে ধান ক্রয় বন্ধ রেখে রাস্তা সংস্কার, ক্ষোভে ফুঁসছেন প্রান্তিক চাষিরা

রাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর