শনিবার , ১৮ জুলাই ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

২০ জুলাই কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদের ৬৬তম জন্মদিন

প্রতিবেদক
sonynews
জুলাই ১৮, ২০২৬ ৭:৫২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: বিশিষ্ট কথাশিল্পী, অনুবাদক, সাংবাদিক ও চিকিৎসক নাজিব ওয়াদুদের (২০ জুলাই) ৬৬ বছরে পদার্পণ করতে চলেছেন। ১৯৬১ সালের এই দিনে রাজশাহী মহানগরীর উপকণ্ঠে শ্যামপুর গ্রামে তার জন্ম।

নাজিব ওয়াদুদ সমকালের বিশিষ্ট কথাশিল্পী এবং অনুবাদক। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁচিশ। সাহিত্যকৃতির জন্য তিনি দেশ-বিদেশের অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। তিনি বিভিন্ন সাহিত্যিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত।
নাজিব ওয়াদুদ পেশায় একজন চিকিৎসক। তিনি এমবিবিএস, এমফিল (মনোরোগ) ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০২৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের অতিরিক্ত প্রধান চিকিৎসক হিসেবে পূর্ণ অবসর গ্রহণ করেন। বর্তমানে একই প্রতিষ্ঠানে একই পদে চুক্তিভিত্তিক কর্মরত রয়েছেন। তিনি একজন জনস্বাস্থ্য গবেষক। দেশ-বিদেশের বিভিন্ন নামকরা জার্নালে তার অর্ধশতাধিক বৈজ্ঞানিক গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
নাজিব ওয়াদুদ দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতার সঙ্গে জড়িত। বর্তমানে তিনি দৈনিক রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক এবং প্রিয়জন টিভির সম্পাদক। এর আগে তিনি রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক প্রথম প্রভাত, দৈনিক নতুন প্রভাত ও দৈনিক লাল গোলাপের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন সময় ডেইলি স্টার, নিউ এইজ এবং দৈনিক নয়া দিগন্তসহ বিভিন্ন জাতীয় দৈনিকের স্টাফ রিপোর্টার ও ব্যুরো চীফ হিসেবে কাজ করেছেন। তিনি রাজশাহী সিটি প্রেসক্লাব এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন।
নাজিব ওয়াদুদের জন্মদিন উপলক্ষে লিটলম্যাগ ‘সারবত্তা‘ ও ‘রৌদ্রলিপি‘র যৌথ উদ্যোগে আজ (১৮ জুলাই) বিকেল চারটায় রাজশাহী মহানগরীর মিয়াপাড়াস্থ সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে ‘বরেন্দ্রভাষ্যের রূপকার কথাশিল্পী নাজিব ওয়াদুদ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশিষ্ট কবি-প্রাবন্ধিক ড. অনীক মাহমুদ। সভাপতিত্ব করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান বিশিষ্ট গবেষক অধ্যাপক ড. আলমগীর স্বপন। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন কথাশিল্পী মইন শেখ। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি-গল্পকার মোস্তাক রহমান, কবি-প্রাবন্ধিক খুরশীদ আলম বাবু, গল্পকার-গবেষক ড. আবু নোমান, কবি-প্রাবন্ধিক সায়ীদ আবু বকর, কবি-প্রাবন্ধিক ড. ফজলুল হক তুহিন প্রমুখ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মিথ্যা মামলা করা একটি শাস্তিযোগ্য অপরাধ

জোরে নাক ডাকায় প্রতিবেশীকে ছুরিকাঘাতে খুন

বিয়ের আড়ালে প্রতারণা, রাজশাহীতে আত্নগোপনে থাকা কাজী শাওন গ্রেফতার

রাবিতে সাড়ে ৪ হাজার আসনের বিপরীতে পরীক্ষার্থী প্রায় আড়াই লাখ

 রাজশাহী জেলা জুয়েলার্স এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

 রাসিক মেয়রের সাথে জেলা জুয়েলার্স এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মোহনপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

স্কুলছাত্রকে মারধরের ভিডিও ভাইরাল: রাজপাড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

জাপানে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা

ভালো শিক্ষার্থী তৈরি করতে শিক্ষকদের দায়িত্ববান হতে হবে : এমপি এনামুল

এজেন্ডা ও ফল বিএনপির জন্য কতটা ইতিবাচক হবে?