সোমবার , ৩ অক্টোবর ২০২২ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

অপুর সঙ্গে বিচ্ছেদের ৪ মাস পর বুবলীকে বিয়ে করেন শাকিব

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৩, ২০২২ ৩:৩৯ অপরাহ্ণ

শাকিব খানের বিপরীতে ৭২টিরও বেশি সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছিলেন অপু বিশ্বাস। ভক্তরা তাকে ভালোবেসে ‘ঢালিউড কুইন’ উপাধি দিয়েছিলেন। পর্দার সঙ্গে অপু বিশ্বাস হয়ে উঠেছিলেন শাকিব খানের সহধর্মিনী। কিন্তু অনেকটাই গোপনে।

শাকিব-অপুর বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। শাকিব খানের উত্তরার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে মালা বদল করেছিলেন তারা। যদিও বিয়ের খবরটি গোপন রেখেছিলেন এ জুটি। শুধু বিয়েই না সন্তান জন্মের খবরও গোপন রেখেছিলেন শাকিব-অপু।

২০১৭ সালের ১০ এপ্রিল সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু বিশ্বাস। জানান, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা চিন্তা করেই বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রাখেন শাকিব-অপু।

এরপর বিভিন্ন অভিযোগে তিক্ত হয়ে উঠে শাকিব-অপুর সংসার। তার মধ্যে ঢুকে পড়ে চিত্রনায়িকা শবনম বুবলী। ২০১৭ সালের ১৮ মার্চ হঠাৎ করেই শাকিব খানের ছবি শেয়ার করে বুবলী লেখেন, ফ্যামিলি টাইম। এরপর তেলে-বেগুনে জ্বলে ওঠেন অপু বিশ্বাস। মানতে পারেননি পোস্টটি। লাইভে এসে জানিয়ে দেন সবকিছু।

অনেক জল ঘোলা হওয়ার পর ২০১৭ সালের ২২ নভেম্বর বিচ্ছেদের আবেদন করেন শাকিব খান। এটি কার্যকর হয় ২০১৮ সালের ১২ মার্চ। তার ঠিক চারমাস নয়দিন পর বুবলীকে বিয়ে করেন শাকিব খান। বুবলীর দেওয়া স্ট্যাটাস হিসেব করে এ তথ্যই পাওয়া গেছে।

অপু বিশ্বাসকে বিদায় দিয়ে বুবলীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন শাকিব খান। সংবাদ পাঠিকা থেকে শাকিব খানের হাত ধরে নায়িকা বনে যান বুবলী। ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় এ জুটির।

২০২০ সালের ফেব্রুয়ারিতে বুবলীকে নিয়ে গুঞ্জন শুরু হয়। শাকিব খানের সন্তানের মা হতে যাচ্ছেন তিনি- এমন তথ্য ছড়িয়ে পড়ে শোবিজে। কিন্তু মুখে কুলুপ আঁটেন শাকিব-বুবলী। নিন্দুকের কটূ আক্রমণ থেকে বাঁচতে গা ঢাকা দেন বুবলী। অন্তঃসত্ত্বা হয়ে চলে যান আমেরিকায়। ২০২০ সালের ২১ মার্চ পুত্র সন্তান জন্ম দেন বুবলী। নাম রাখা হয় শেহজাদ খান বীর।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

দুদকের চার্জশিটভুক্ত মামলাও প্রত্যাহারের সুপারিশ! আলোচনায় আরডিএ কর্মকর্তা দম্পতি

চন্দ্রিমা থানার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ কমিশনার

সীমান্তে পুশইন বাড়লেও নিরাপত্তার ঘাটতি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৭ বছরের কিশোরকে নিয়ে পালালেন ৪০ বছর বয়সী দুই সন্তানের জননী

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই: উপদেষ্টা নাহিদ

সৌদি-কাতার-আমিরাত-তুরস্কের মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে ইরান

টেন্ডাবক্স ছিনতাই ঘটনায় মামলা আসামি অজ্ঞাত

অর্থ দিয়ে ‘দলছুটদের’ নিয়ে সরকার নতুন দল বানাচ্ছে: রিজভী

গোপালগঞ্জে ওয়েব ছুঁড়ে আঘাত করা বিচারক বদলি!

রাজশাহীতে গাছ কাটার সময় বজ্রাঘাতে প্রাণ গেল আবুল কালামের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরেক কৃষক