সোমবার , ২০ জুলাই ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

প্রতিবেদক
sonynews
জুলাই ২০, ২০২৬ ১:০১ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশাল: বাংলাদেশের বক্সিং অঙ্গনের অন্যতম পরিচিত মুখ, রাজশাহীর কৃতিসন্তান মোহাম্মদ নাদিম হোসেন বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের ২৯ সদস্যবিশিষ্ট নবগঠিত অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। জাতীয় চ্যাম্পিয়ন বক্সার, জাতীয় দলের সাবেক অধিনায়ক, জাতীয় কোচ এবং একসময় বাংলাদেশ সেনাবাহিনী বক্সিং দলের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারী নাদিমের এ অন্তর্ভুক্তিকে দেশের বক্সিং অঙ্গন এবং রাজশাহীর ক্রীড়াঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) চেয়ারম্যানের অনুমোদনক্রমে নির্বাহী পরিচালক মো. সৈয়দ নেজামুল খান, এনডিসি স্বাক্ষরিত ১৮ জুলাই ২০২৬ তারিখের অফিস আদেশে বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের ২৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়, পূর্ববর্তী অ্যাডহক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে ব্যর্থ হওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (সংশোধিত-২০২৫)-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি করা হয়েছে বিশিষ্ট শিল্পপতি ও ক্রীড়া সংগঠক, সি আই পি- এর চেয়ারম্যান মোহাম্মদ ফাইজুর রহমান ভূঞাকে।

সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রাক্তন জাতীয় বক্সার ও সাউথ এশিয়ান বক্সিং অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এম এ কুদ্দুস খান।

অফিস আদেশ অনুযায়ী, নতুন অ্যাডহক কমিটির প্রধান দায়িত্ব আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা। পাশাপাশি নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ফেডারেশনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি, খেলোয়াড় উন্নয়ন এবং বক্সিংয়ের সাংগঠনিক কার্যক্রম সচল রাখার দায়িত্বও পালন করবে এই কমিটি।

রাজশাহীর গর্ব মোহাম্মদ নাদিম হোসেন দেশের বক্সিং অঙ্গনের একজন প্রতিষ্ঠিত নাম। বাংলাদেশ সেনাবাহিনী বক্সিং দলের হয়ে একাধিকবার জাতীয় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছেন তিনি। খেলোয়াড়ি জীবনে দক্ষতার স্বাক্ষর রেখে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। পরবর্তীতে জাতীয় দলের অধিনায়ক ও জাতীয় কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন।

একসময় বাংলাদেশ সেনাবাহিনী বক্সিং দলের প্রশিক্ষক হিসেবে নতুন প্রজন্মের বক্সার গড়ে তুলতে কাজ করেছেন নাদিম হোসেন। বর্তমানে রাজশাহীতে তাঁর প্রতিষ্ঠিত ‘নাদিম বক্সিং একাডেমি’ দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান বক্সার তৈরি করে জাতীয় পর্যায়ে তুলে আনছে।

জাতীয় পর্যায়ের এই গুরুত্বপূর্ণ কমিটিতে নাদিম হোসেনের অন্তর্ভুক্তিকে রাজশাহীর ক্রীড়াঙ্গনের জন্য একটি গৌরবজনক অর্জন হিসেবে দেখছেন ক্রীড়া সংগঠক ও বক্সিং সংশ্লিষ্টরা। তাদের মতে, মাঠের অভিজ্ঞতা, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা, কোচিং দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরিতে তাঁর দীর্ঘদিনের অবদান বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের কার্যক্রমকে আরও গতিশীল করবে। একই সঙ্গে রাজশাহীসহ দেশের প্রতিভাবান বক্সারদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ

রাজশাহীতে অবৈধ পদ্মা বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’: ২৪ ঘণ্টায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১৭

মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ: ধর্ষক গ্রেপ্তার

রানির মতো পোশাক পরায় থাই অধিকারকর্মীর ২ বছর জেল

ভোজ্যতেলের বাজারে নতুন পণ্য না আসার অজুহাত

ভোজ্যতেলের বাজারে নতুন পণ্য না আসার অজুহাত

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত

নেতানিয়াহুকে ক্ষমা করতে চায় না ইসরাইলও

Organize and run a business enterprise uncertainties

Organize and run a business enterprise uncertainties

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে শাহমখদুম থানা বিএনপির শুভেচ্ছা মিছিল