বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ: ধর্ষক গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
আগস্ট ২১, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় মোবাইলে ছবি দেখানোর কথা বলে পাঁচ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে আজহার (২১) নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (২০ আগস্ট) রাতে উপজেলার জামিরদিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধাপুনিয়া গ্রামের আবু তাহেরের ছেলে আজহারসহ তার পরিবারকে নিয়ে জামিরদিয়া গ্রামের আইডিয়ালের মোড় এলাকার সামাদ হাজীর বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। ওই বাড়িতে একই উপজেলার চন্দ্রথলিখিলা গ্রামের বাসিন্দা শিশুটির পরিবারটিও ভাড়া থাকে। তার বাবা অটোরিকশা চালান।

বুধবার রাতে আজহার মোবাইলে ছবি দেখানোর লোভ দেখিয়ে ওই শিশুটিকে তার ঘরে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। এতে মেয়েটি রক্তাক্ত জখম হয়। শিশুটির মা সকালে উঠে দেখেন তার মেয়ের হাফপ্যান্টে রক্ত। পরে শিশুটি তার মাকে ঘটনাটি খুলে বললে স্থানীয়রা আজহারকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ধর্ষণ ঘটনায় স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মেয়র পদে বৈধ প্রার্থী ৪ জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন এক কাউন্সিলর প্রার্থী

বিএনপি’র শুভেচ্ছা লিফলেট বিতরণ সারাবিশ্ব ৭ জানুয়ারীর নির্বাচন প্রত্যাখ্যান করেছে : মিনু

রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত

ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাজশাহীতে দুই যুবকের ১৫ বছরের কারাদণ্ড

ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাজশাহীতে দুই যুবকের ১৫ বছরের কারাদণ্ড

নির্বাচনী বিধি লঙ্ঘণ রাজশাহী শিক্ষা বোর্ডে !

১৮ জানুয়ারী জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন, মাঠ পরিদর্শন করলেন নেতৃবৃন্দ

নাটোরে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে চালক নিহত, আহত ১

চালের উৎপাদন কিছুটা পিছিয়ে আছে: কৃষিমন্ত্রী

প্রতিবন্ধীবান্ধব প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় এর উদ্বোধন