Thursday , 20 October 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মীমাংসার কথা বলে ভাতিজাকে ডেকে পিটিয়ে আহত করলো চাচা

প্রতিবেদক
সনি নিউজ
October 20, 2022 10:53 am
মীমাংসার কথা বলে ভাতিজাকে ডেকে পিটিয়ে আহত করলো চাচার

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে মীমাংসার কথা বলে ভাতিজা সুমনকে (৩৭) ডেকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে চাচা হারুন অর রশিদের বিরুদ্ধে।

গত ১৭ অক্টোবর সন্ধায় ১৫ নং ওয়ার্ড সপুরা মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার ১৯ অক্টোবর নগরীর বোয়ালিয়া মডেল থানায় সুমন আলী বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, জমি জমা নিয়ে বিরোধ চলছিল চাচা হারুন অর রশিদের সাথে। দীর্ঘদিনের এ বিরোধ নিরসনের সিদ্ধান্ত নিয়ে মীমাংসার কথা বলে ভাতিজা সুমনকে ডেকে পাঠান। এসময় পরিকল্পিত ভাবে হারুন এর রশিদ ও তার বড় ছেলে ফরাদ আলী (৩৩) মিলে সুমনকে ব্যাপক মারধর করে। পরে স্থানীয়রা সুমনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নং ওয়ার্ডে ভর্তি করে।

এবিষয়ে আহত জাহাঙ্গীর আলম সুমনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপসের কথা বলে ডেকে নেয় এবং সেখানে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে। আমি নিশেধ করলে আমার চাচা হারুন অর রশিদ ও তার ছেলে ফরাদ আলীসহ ২/৩ জন লোক বাশের লাঠি, লোহার রড ও জিআই পাইপ দিয়ে শরিরের বিভিন্ন স্থানে মারধর করে। এসময় আমার পকেটের থাকা ২০ হাজার ৩০০ শত টাকা জোর পূর্বক বের করে নেয় এবং প্রাণ নাসের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে তারা।

এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম জানান, মারামারির ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। অভিযোগটি এসআই নুরুলকে তদন্তের দায়ীত্ব দেয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শুরু হচ্ছে পাতাল রেলের কাজ, ভূমি উন্নয়নে ব্যয় ১১৪৯ কোটি

রয়্যাল’স ক্লাবের উদ্দ্যোগে দুস্থ নারীদের মাঝে ২৭টি সেলাই মেশিন বিতরণ করলেন খন্দকার হাসান কবির

রুয়েটে ‘কোঅর্ডিনেশন মিটিং ফর সাপোর্ট সার্ভিস’ বিষয়ক সভা অনুষ্ঠিত

বকের রোস্ট, বালিহাঁসের মাংস হবে’ ফেসবুকে প্রচার

জামায়াতকর্মীর লাঞ্ছনার অভিযোগে রাজশাহীতে ঘন্টাব্যাপী মানববন্ধন

রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা : আল্টিমেটাম শেষে নতুন কর্মসূচি ঘোষণা

খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিলেন আজহারী

বিপিএল ট্রফি নিয়ে রাজশাহীতে ওয়ারিয়র্সের বিজয় মিছিল, উৎসবের নগরী

নগরীতে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

রাজশাহী নগরীতে দুইজন সন্ত্রাসীসহ ১৬ জন গ্রেপ্তার