• রাজশাহী, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহী নগরীতে দুইজন সন্ত্রাসীসহ ১৬ জন গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ২:৪৪

রাজশাহী নগরীতে দুইজন সন্ত্রাসীসহ ১৬ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৬ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৪ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ৮ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মো: ফয়সাল কবীর (৩২) ও মো: সাদ্দাম হোসেন (৩২)। ফয়সাল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার মৃত একরাম হোসেনের ছেলে ও সাদ্দাম মতিহার থানার নতুন বুধপাড়ার লিয়াকত আলীর ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮