শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট গ্রেপ্তার ৪

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৩, ২০২৬ ২:০৪ অপরাহ্ণ

অকিউল ইসলাম পরশ: রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, অভিযানে ১ কেজি গাঁজা, ৮০ পিস ইয়াবা এবং ১০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো: সাইদুল আলম সাগর (৩৩), আবু হানিফ (৪০), মো: সিয়াম (৩২) এবং মো: শাহিন (৩২)। সাইদুল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম (নিউ কলোনি, আসাম কলোনি) এলাকার মো: আব্দুর রশিদ সরকারের ছেলে; হানিফ মতিহার থানার ডাঁশমারি এলাকার মো: নুরুল ইসলামের ছেলে: সিয়াম রাজপাড়া থানার পুলিশ লাইন্স সংলগ্ন কেশবপুর গ্রামের মো: নিলুর ছেলে; শাহিন মতিহার থানার চর শ্যামপুর গ্রামের মৃত গোলাম পঞ্জাতনের ছেলে। সকলেই রাজশাহী মহানগরের বাসিন্দা।

গত শুক্রবার (০২ জানুয়ারি ) রাত সোয়া ৯টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার বড়কুঠিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থানকারী সাইদুল ও হানিফকে আটক করা হয়। এসময় সাইদুলের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, হানিফ সাইদুলের সহকারী হিসেবে মাদক কারবারে সম্পৃক্ত ছিলেন। গ্রেপ্তারকৃত সাইদুলের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় পূর্বে একটি মাদক মামলা চলমান রয়েছে।

অন্যদিকে, একই দিনে রাত পৌনে ১১টার দিকে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার কেশবপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থানকারী সিয়ামকে আটক করা হয় এবং অপর আসামি আকাশ ওরফে বার্মা কৌশলে পালিয়ে যায়। সিয়ামের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সিয়ামের বিরুদ্ধে রাজপাড়া থানায় বিভিন্ন অপরাধে একাধিক মামলা চলমান রয়েছে।

এছাড়া, একই দিনে রাত সাড়ে ৮টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে মতিহার থানার চর শ্যামপুর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির সময় শাহিনকে আটক করা হয় এবং অপর আসামি মোছাঃ রেখা কৌশলে পালিয়ে যায়। শাহিনের দেহ তল্লাশি করে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া পলাতক রেখার ফেলে যাওয়া একটি প্লাস্টিকের পট থেকে আরও ৫৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪ হাজার ২৬০ টাকা, ৩টি বাটন মোবাইল ফোন এবং একটি কাঁচি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত শাহিনের বিরুদ্ধে মতিহার থানায় বিভিন্ন অপরাধে একাধিক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে তিন দিনব্যাপী শরৎ স্পোর্টস ক্যাম্প শুরু

রাজশাহীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে তিন দিনব্যাপী শরৎ স্পোর্টস ক্যাম্প শুরু

২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন

রাজশাহীতে চোখে মরিচ ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

ঈদের দিন সন্ধ্যা ৭টার মধ্যেই নগরীর শতভাগ বর্জ্য অপসারণ, আবারো রেকর্ড রাসিকের

রাজশাহীতে এবার ফেন্সিডিলের বড় চালান জব্দ, ভারতীয় নাগরিকসহ গ্রেফতার ২

সবাইকে ম্যানেজ করেই পুঠিয়ায় চলছে পুকুর খননের মহোৎসব

সিঙ্গাপুরকে উড়িয়ে ‘মধুর প্রতিশোধ’ নিল বাংলাদেশের মেয়েরা

রাবিতে একসঙ্গে পাঁচটি কোরআন পোড়ানোর ঘটনা একটি উস্কানি ও গভীর ষড়যন্ত্র

১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

আল-আকসা মসজিদের পরিচালককে আটকের অভিযোগ